আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ কলারোয়া থানায় ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম (৪০), পিতা-মৃত আক্কাচ আলী সরদার, গ্রাম- মাদরা পূর্বপাড়া, থানা-কলারোয়া,জেলা-সাতক্ষীরা এবং ৫২বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম,পিং-মৃত সুলতান মোল্লা,সাং-কাউরিয়া পূর্বপাড়া,থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরাসহ মোট ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)এর নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মুনীর উল গীয়াসের আদেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ বুরহান উদ্দিন, এসআই(নিঃ) আবু সাঈদ, এসআই(নিঃ) রুবেল আহম্মেদ ,এএসআই(নিঃ) তরুন কুমার অধিকারী,এএসআই(নিঃ)এসএম রবিউল ইসলামসহ ফোর্সের সহযোগীতায় আসামী ০১। মোঃ আনারুল ইসলাম (৪০), পিতা-মৃত আক্কাচ আলী সরদার, গ্রাম- মাদরা পূর্বপাড়া, থানা-কলারোয়া,জেলা-সাতক্ষীরাকে ইং-১৯/০৭/২০২০ তারিখ রাত ২২.০০ ঘটিকার সময় ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ কলারোয়া থানাধীন মাদরা গ্রামস্থ জনৈক মোঃ আজিবরের মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয় এবং আসামী ২. মোঃ সিরাজুল ইসলাম,পিং-মৃত সুলতান মোল্লা,সাং-কাউরিয়া পূর্বপাড়া,থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে ইং-২০/০৭/২০২০ তারিখ সকাল ৬.১৫ ঘটিকার সময় কলারোয়া থানাধীন কাউরিয়া গ্রামস্থ মোঃ সিরাজুল ইসলাম মোল্লা(৪৫) এর বসত ঘরের পশ্চিম পাশে পরিত্যক্ত গোয়াল ঘরের মধ্যে হইতে ৫২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।


