সব
facebook apsnews24.com
বরিশালে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক - APSNews24.Com

বরিশালে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

বরিশালে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

বরিশাল ব্যুরোঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দেড় কেজি গাঁজাসহ বিক্রেতা ফারুক আহমেদ সেন্টু সরদারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামে এই অভিযানের সময় সেন্টুর এক সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার সকালে থানার এসআই সুশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুপুরে সেন্টুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে পুলিশ। সেন্টু ওই উপজেলার অশোকসেন গ্রামের হারুন অর রশিদ সরদারের ছেলে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গত শনিবার রাতে উপজেলার অশোকসেন গ্রামের করম আলী সরদারের বাড়ির পুকুর পাড়ে মাদক বিক্রির গোপন খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও সেন্টু সরদারকে একটি ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্বাস উদ্দিন জানান, মাদক মামলায় সেন্টুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ