সব
facebook apsnews24.com
কুমারখালীতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা:অভিযুক্ত পলাতক - APSNews24.Com

কুমারখালীতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা:অভিযুক্ত পলাতক

কুমারখালীতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা:অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর মালিথা পাড়ায় ছাত্তার মালিথার ছেলে আজাদের বিরুদ্ধে একই গ্রামের হেলালের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

হেলালের স্ত্রী ও তার পরিবারের লোকজন জানান গত ১৭ জুলাই শুক্রবার দুপুরে মাঠে ছাগল চরাতে গেলে আজাদ তাকে পিছন থেকে জাপটে ধরে এ সময় সে ও তার সাথে থাকা নাতনি ৭ বছরের শিশু চিতকার শুরু করলে আজাদ দৌড়ে পালিয়ে যায় এবং কিছুক্ষন পর আজাদ তার স্ত্রীর সাথে এসে উল্টো হেলালের স্ত্রীর উপর চড়াও হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে হেলালের স্ত্রী মানুষিক ভাবে ভেঙে পড়েছেন তিনি জানান তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী এবং তিনি তিনবার বিভিন্ন অপারেশন করিয়েছেন বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। দীর্ঘদিন যাবত আজাদের লোলুপ দৃষ্টি তার উপর ছিলো তিনি ইতিপূর্বে তার স্বামীকে বিষয়টি জানিয়েছেন। গতকাল রাতে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে আজাদকে দিয়ে তার নিকট থেকে মাফ চাওয়ানো হয়েছে। তিনি বলেন এটা কেমন বিচার শুধু মাফ চাওয়ালে অপরাধী পার পেয়ে গেলে ভবিষ্যতে আরো বড় ধরনের অপরাধ করবে। তিনি দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
অপরদিকে আজাদকে খুঁজতে তার বাড়িতে গিয়ে তাকে না পাওয়া গেলেও তার স্ত্রী হেলালের স্ত্রীর সমন্ধে বাজে মন্তব্য করে বলেন তার স্বামী নিরপরাধ।
এবিষয়ে জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান জানান আজাদ অনেক আগে থেকেই খারাপ তার বিরুদ্ধে বহু অভিযোগ আছে। তার ইউনিয়ন পরিষদে বিচার চেয়ে দরখাস্ত দিলে আজাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ