মিজানুর রহমান, জেলা প্রতিনিধি,মেহেরপুরঃ
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযানে মোঃ মহিরুল ইসলাম (২৩) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আসামি মহিরুল মেহেরপুর সদর থানার হরিরামপুর স্কুল পাড়ার মোঃ আকবর আলীর ছেলে।আজ শনিবার (১৮ জুলাই-২০২০) বিকাল সাড়ে চার টার দিকে এসআই মোহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি টিম সদর থানার দক্ষিন শালিকা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে ৬ বোতল ফেন্সিডিল ও দুইটি মোটরসাইকেলসহ আটক করেন। ডিবির ওসি জুলফিকার আলী জানান পুলিশ সুপার এসএম মুরাদ আলীর স্যারের নির্দেশনা মোতাবেক এসআই মোহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।


