সব
facebook apsnews24.com
জগন্নাথপুর কোল (খোকসা অংশ) এ বছর ডাক হয়েছে ১৬,৫৯,০০০ টাকা - APSNews24.Com

জগন্নাথপুর কোল (খোকসা অংশ) এ বছর ডাক হয়েছে ১৬,৫৯,০০০ টাকা

জগন্নাথপুর কোল (খোকসা অংশ) এ বছর ডাক হয়েছে ১৬,৫৯,০০০ টাকা

ষ্টাফ রিপোর্টারঃ পদ্মার শাখা জগন্নাথপুর কোল খোকসা অংশে এ বছর (বাংলা ১৪২৭) উন্মুক্ত দরপত্র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অদ্য বেলা ১ ঘটিকায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ উন্মুক্ত দরপত্রে গোসাইডাঙ্গী-আমলাবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতি ও ছোট গোপগ্রাম ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ উন্মুক্ত দরপত্রে অংশ নেয়। জলমহলের ইজারা দরপত্রের সকল নিয়ম কানুন মেনে অত্যন্ত সুষ্ঠুভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) ওবায়দুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ডাকে সর্বোচ্চ দরদাতা গোসাইডাঙ্গী-আমলাবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতি খোকসা অংশকে কোল ইজারা দিতে সম্মত হয়।

এ বছর ডাক হয়েছে ১৬,৫৯,০০০ টাকা। গত বছর ১৪২৬ বাংলা সনে ডাক হয়েছিল মাত্র ৮৪, ৮২১/=টাকা। অথচ মাত্র এক বছরের ব্যবধানে খোকসা অংশের জলমহালে মাছ ধরার লাইসেন্স ফি এক লাফে ১৬ গুন বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে ছোট গোপগ্রাম ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আঃ কালাম মল্লিক জানান, সরকারের রাজস্ব বৃদ্ধি হয়েছে এবং সাধারণ মৎস্যজীবীরা লাভবান হবে। কিন্তু সাধারণ মৎস্যজীবীরা বলছেন এতে লাভবান হলো স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আর ক্ষতিগ্রস্থ হলো সাধারণ মৎস্যজীবীরা। এদিকে গোপগ্রাম ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আঃ কালাম মল্লিক জানান, নিয়ম অনুযায়ী আগামী ২০ জুলাইয়ের মধ্যে টেন্ডারপ্রাপ্তি সমিতি যদি ডাকের ১৬,৫৯,০০০/=টাকা জমা প্রদান করে ডিসিআর না কাটেন, তাহলে টেন্ডার আপনা-আপনি বাতিল বলে গণ্য হবে।

সংবাদ প্রেরকঃ সিরাজ প্রামাণিক, কুষ্টিয়া, তাং-১৬.৭.২০২০

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ