সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে ভালবেসে বিয়ে করে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ - APSNews24.Com

সুন্দরগঞ্জে ভালবেসে বিয়ে করে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ

সুন্দরগঞ্জে ভালবেসে বিয়ে করে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ

মোঃ আলাউদ্দিন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভালবেসে বিয়ে করে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১০নং শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের হায়দার আলীর ছেলে জেহেদী হাসান (২৩) বিগত ২০১৮ সালের ৭ অক্টোবর
একই গ্রামের আব্দুল গনি মিয়ার মেয়ে নার্গিস আক্তার (২০)কে ভালবেসে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর থেকে জেহেদী ও তার পরিবার যৌতুকের দাবিতে নার্গিসকে বিভিন্ন সময়ে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে আসছেন। এরই এক পর্যায়ে চলতি বছরের ২ জুলাই জেহেদী নার্গিসকে বেধড়ক ডাং-মার করে বাবার বাড়িতে চলে যাবার কথা বলে প্রাণ নাশের হুমকি দেয়। প্রাণ ভয়ে নার্গিস ওই দিনেই বাবার বাড়িতে ফিরে আসে। এরই মধ্যে চলতি মাসের ১৬ জুলাই জেহেদী নার্গিসকে তার বাড়ি হতে টাকা চুরি করে আনার অপবাদ দিয়ে থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ এপর্যন্ত ২ বার নার্গিসের বাবার বাড়িতে গিয়ে টাকা চুরি করে আনার ব্যাপারে জিঙ্গাসাবাদ করেছেন। নার্গিসের পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অপবাদ ও অভিযোগ দিয়েছে যৌতুক লোভী জেহাদী হাসান। একারণে নার্গিসের পরিবার পুলিশ প্রশাসনের নিকট সুবিচার ও সুদৃষ্টি কামনা করছেন।

  • 101
    Shares

আপনার মতামত লিখুন :

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

‘জাগ্রত তারুণ্য’ ববি ও গৌরনদী ইউনিটের উদ্যোগে দোয়া মহফিল

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ