সব
facebook apsnews24.com
শেখ আবির-এর নেতৃত্ব, সাতক্ষীরায় তরুণদের যুক্তি চর্চার বিস্তারে 'কলারোয়া ডিবেটিং ক্লাব' - APSNews24.Com

শেখ আবির-এর নেতৃত্ব, সাতক্ষীরায় তরুণদের যুক্তি চর্চার বিস্তারে ‘কলারোয়া ডিবেটিং ক্লাব’

শেখ আবির-এর নেতৃত্ব, সাতক্ষীরায় তরুণদের যুক্তি চর্চার বিস্তারে ‘কলারোয়া ডিবেটিং ক্লাব’

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ বর্তমান বিশ্বে যেকোনো ভালো কার্যসম্পাদনের জন্য যুক্তির প্রয়োজনীয়তা অত্যান্ত অপরিহার্য। আরো কোনো ব্যাক্তির মধ্যে যুক্তির বীজ তখনই খুব ভালোভাবে বপিত হবে যখন সে যুক্তিচর্চা করবে। ঠিক এই বিষয়টাকে মাথায় রেখে কলারোয়ার কৃতি সন্তান বিতার্কিক শেখ আবির আহম্মেদ ২০১৮ সালে প্রতিষ্ঠা করে কলারোয়া ডিবেটিং ক্লাব।

নাম কলারোয়া ডিবেটিং ক্লাব হলেও এখানে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার বিতার্কিক এবং গুনি মানুষেরা সংযুক্ত রয়েছে। ইতিমধ্যে করোনার এই দূর্যোগকালীন সময়ে আবির তাদের সংগঠনের সকল সদস্য এবং উপদেষ্টাদের নিয়ে অনলাইনে ভার্চুয়াল বিতর্ক কর্মশালার কার্যক্রম শুরু করেছে। আজ এই ভার্চুয়াল কর্মশালায় যুক্ত ছিলেন কলারোয়া ডিবেটিং ক্লাবের ফাউন্ডার এবং সভাপতি শেখ আবির আহম্মেদের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জনাব, আক্তার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নং কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন। সাতক্ষীরা জেলার বাইরে থেকে উপস্থিত ছিলেন ২০১৮ সালের জয় বাংলা ইয়্যুথ এ্যাওয়ার্ড বিজয়ী তরুণ উদ্দ্যোক্তা সাদাত রহমান সাকিব, উপস্থিত ছিলেন,, জাতীয় পুরষ্কার বিজয়ী ক্ষুদে রোবোটিকস ইঞ্জিনিয়ার বরিশালের শুভ কর্মকার, উপস্থিত ছিলেন রাজশাহী ডিবেটিং ফোরাম এর মেম্বার নাজমুল আকাশ এছাড়াও বিতর্ক কর্মশালাতে উপস্থিত ছিলেন কলারোয়া ডিবেটিং ক্লাবের সদস্য নাফিউজ্জামান নিশান, মাহফুজুর রহমান, মীর আপন, ফুয়াদ আবরার, শেখ শ্রেয়া রেজা, ইস্তিয়াক আহমেদ রাকিব, সাতক্ষীরা সদর থেকে মিজানুর রহমান প্রমুখ। সবকিছু মিলে দারুণভাবে সম্পন্ন হয় ভারর্চুয়াল বিতর্ক কর্মশালাটি।

কলারোয়া সহ বাইরের যেকোনো অঞ্চলের বিতর্ক শিখতে ইচ্ছুক এমন শিক্ষার্থী চাইলে কলারোয়া ডিবেটিং ক্লাবের সদস্য হতে পারে। এর জন্য তাদেরকে কলারোয়া ডিবেটিং ক্লাবের ফেসবুক পেইজে নাম, পরিচয়,বাসস্থানসহ ইনবক্স করতে হবে।

  • 23
    Shares

আপনার মতামত লিখুন :

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে যুবরত্ন সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ