সব
facebook apsnews24.com
খুলনায় দু'পক্ষের গোলাগুলিতে নিহত ২, গুলিবিদ্ধ ৬ - APSNews24.Com

খুলনায় দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২, গুলিবিদ্ধ ৬

খুলনায় দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২, গুলিবিদ্ধ ৬

নিজস্ব প্রতিবেদকঃ খুলনার খানজাহান আলী থানাধীন ইস্টার্ণ জুট মিল এলাকায় মসজিদের কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হচ্ছেন- নজরুল ইসলাম (৬০) ও গোলাম রসুল (৩০)। গুলিবিদ্ধ ছয়জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হচ্ছেন- সাইফুল, শামীম, রবি, সুজন, রানা ও খলিল।

খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকাত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মসজিদের কমিটিকে কেন্দ্র করে দু‌ই গ্রুপের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বৈঠক চলছিল। তারই এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ