সব
facebook apsnews24.com
কলাপাড়ায় চোরের কাছে অসহায় মানুষ - APSNews24.Com

কলাপাড়ায় চোরের কাছে অসহায় মানুষ

কলাপাড়ায় চোরের কাছে অসহায় মানুষ

কাওসার আহম্মেদ ইবু, পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়ায় চোরের উপদ্রুপ বেড়েছে । মাত্র পাঁচদিন আগে পৌরশহরের প্রান কেন্দ্র এতিমখানা এলাকায় সহকারী জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনে দুধর্ষ চুরির ঘটনা ঘটার দু’দিন পর পৌরশহরের জগন্নাথ আখড়াবাড়ী’র বাসিন্দা মধ্যটিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনা রানী বিশ্বাস’র বাড়ীতে চোরেরা হানা দেয় ।

তাঁর বাড়ীর জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার সময় চোরের টর্চের আলোতে বাড়ীর লোকজন সজাগ হয়ে গেলে চোরেরা সটকে পড়ে। এরআগে দিনে-দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির মাহমুদের পৌরসভার রহমতপুর এলাকার বাড়ীতে চুরির ঘটনা ঘটে।

এছাড়া ধানখালী কলেজের শিক্ষক জিসান হায়দার আলমগীর’র মংগলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কের ভাড়াটিয়া বাড়ীতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটে ।

এছাড়াও মোবাইল ফোন সহ অন্ততঃ অর্ধশত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে । দিনে-দুপরে এভাবে চুরির ঘটনা ঘটনায় মানুষ পুলিশ প্রশাসনের টহল কিংবা নৈশ প্রহরীদের প্রহরা নিয়ে প্রশ্ন তুলছে।

স্থানীয়দের ভাষ্য, চোরের দল যে সকল বাড়ীতে কিংবা অফিস আদালতে চুরির ঘটনা ঘটিয়েছে তা এক সময় কলাপাড়ায় ছিল না বললেই চলে ।

এসকল চোরের দল পরিকল্পিত ভাবে বিশেষ করে চাকুরীজীবিদের বাসা বাড়ীতে তারা কখন বাড়ীতে থাকেন না কিংবা অফিসে যান ,এসময় তাদের হানা শুরু হয় । তাদের লক্ষ্য নগদ টাকা কিংবা স্বর্নালংকার।

কোন প্রকার মালামাল নয় । অপরদিকে,মোটর সাইকেল চোরদের টার্গেট অপেক্ষাকৃত ভাল এবং দামী মোটর সাইকেল। চোরের এ উপদ্রপ কমাতে কোন মহলের কোন মাথা ব্যাথা নেই। ফলে মানুষ বিপদাপন্ন হয়ে পড়েছে করোনা ভাইরাসের পাশাপাশি সংঘবদ্ধ এ চোরদের কাছে।

  • 42
    Shares

আপনার মতামত লিখুন :

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ