সব
facebook apsnews24.com
বরিশালে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ - APSNews24.Com

বরিশালে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ

বরিশালে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নগরীর সদর রোড বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন এলকায় এ মারামারির ঘটনা ঘটে।

জেলা ছাত্রদলের একাধিক নেতা জানান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর সঙ্গে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। সভাপতি মাহফুজ আলম মিঠুর সঙ্গে জেলা ছাত্রদলের বৃহৎ একটি অংশ রয়েছে। অন্যদিকে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির পক্ষে রয়েছেন কিছু সংখ্যক নেতাকর্মী।

বৃহস্পতিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত মশিউল আলম সেন্টুর স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়িসহ তাদের অনুসারীরা অংশ নেন।

দোয়া মোনাজাত শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় কথা কাটাকাটির জের ধরে সভাপতি মাহফুজ আলম মিঠুর অনুসারীদের সঙ্গে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির অনুসারীদের মধ্যে মারামারি শুরু হয়। সেই সঙ্গে সভাপতি মাহফুজ আলম মিঠুর পক্ষের রাহাত, কাদের, তপু ও রাজিবসহ অন্যরা অপর পক্ষের ওপর চড়াও হন। একে-অপরকে কিল-ঘুষি মারতে থাকেন।

অন্যদিকে, সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির অনুসারী ইমরান, রেদওয়ান ও রাজিব ওরফে ছোট রাজিবসহ অন্যরা প্রতিহত করেন। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। পরে বিএনপি নেতারা এগিয়ে এসে দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।

জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান বলেন, মিছিলে অনেক নেতাকর্মী অংশ নেয়ায় ধাক্কাধাক্কি হয়েছে। মারামারির কোনো ঘটনা আমার জানা নেই।

জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু বলেন, সিনিয়র-জুনিয়রদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। তাই হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে ওই মিছিলে আমি ছিলাম না। তাই এর বেশি কিছু বলতে পারছি না।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ