সব
facebook apsnews24.com
মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবে সন্ত্রাসী হামলা - APSNews24.Com

মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবে সন্ত্রাসী হামলা

মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবে সন্ত্রাসী হামলা

মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস ক্লাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার রাত ৮ টার দিকে স্থানীয় বাবু শরীফ ও কালাম মোল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্হানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সামনের সড়কে ২৫/৩০ জন যুবক লাঠিসোটা, রড,জিআই পাইপ, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। এ সময় মাঝে মাঝে ‘ফারুউক্কা তুই গেলি কই'(প্রভাষক ফারুক) বলে শ্লোগান দিতে থাকে। স্হানীয়রা কিছু বুঝে ওঠার আগেই রাত ৮ টার দিকে ক্লাবে হামলা চালিয়ে ভাংচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্হলে এসে পরিস্হিতি নিয়ন্ত্রন করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ নাজমুল কবির জানান,”এ হামলা শুধু মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের ওপর নয়-এ হামলা সকল সাংবাদিকদের ওপর।ব্যক্তিগত শত্রুতা বা ক্ষোভ থাকতে পারে-তাই বলে সাংবাদিক সংগঠনের একটি ক্লাবের ওপর হামলা ও ভাংচুর খুবই দুঃখজনক।আইনি সহায়তা নেওয়ার পাশাপাশি সাংবাদিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ জানানো হবে।”

মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার মোঃ জাহিদ হাসান জানান,”খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে গিয়েছি।ঘটনাস্হলে পুলিশ মোতায়েন করা হয়েছিল।দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।”

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

করোনায় বরিশাল মহানগর আ’লীগ সভাপতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

গৌরনদী চাঁদশী যুব উন্নয়ন’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা।

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কুষ্টিয়াতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, তাতীলীগ নেতাসহ পুলিশ হেফাজতে-৩

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

কলারোয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বার্ষিক সম্মেলন-২০২০

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশালে গভীর রাতে বাসস্ট্যান্ডে সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণে জেলা প্রশাসক।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

বরিশাল গৌরনদীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে যুবকর মৃত্যু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ