মিজানুর রহমান, জেলা প্রতিনিধি মেহেরপুরঃ
মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এদের মধ্যে সদর উপজেলায় ৩,মুজিবনগর উপজেলায় ২ জন । বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডাক্তার মোহাঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল এর পিসিআর ল্যাব থেকে নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৩৩ টি যার মধ্যে ৪টি করোনা ভাইরাস পজিটিভ বাকী ২৮টি করোনা ভাইরাস নেগেটিভ। এ নিয়ে মেহেরপুর জেলা ২ হাজার একশত ৫৪ টি রিপোর্টের মধ্যে ১২০ টি পজিটিভ।এ পর্যন্ত সুস্থ্ হয়েছেন ৭২জন এবং মৃত্যুবরন করেছেন ৬জন।১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার্ড করা হয়েছে।


