সব
facebook apsnews24.com
সমাহিত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর - APSNews24.Com

সমাহিত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

সমাহিত হলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

রাজশাহী প্রতিনিধি, ১৫ জুলাই: গত ৬ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান প্লেব‌্যাক সম্রাট‌ এন্ড্রু কি‌শোর। তাঁর ছেলে-মেয়ে দেশে ফিরতে দেরী হওয়ায় মৃত্যুর ৯ দিন পর আজ বুধবার সা‌ড়ে ১১টায় রাজশাহীর স্থানীয় খ্রিষ্টানদের কবরস্থা‌নে সমা‌হিত করা হয় তা‌কে।

প্রিয় এই শিল্পী‌কে শেষ বিদায় জানা‌তে এ‌সে‌ছি‌লেন র‌াজশাহী ২ আস‌নের এম‌পি ফজ‌লে হো‌সেন বাদশা, রাজশাহীর বি‌ভিন্ন সংগীত প্রতিষ্ঠা‌নের সদস‌্য ও শিক্ষকরা। ঢাক‌া থে‌কে এন্ড্রু কি‌শোর‌কে শেষ বিদায় জানা‌তে এ‌সে‌ছি‌লেন জন‌প্রিয় সুরকার ইথুন বাবু, চল‌চ্চিত্র শিল্পী স‌মি‌তির সাধারণ সম্পাদক জা‌য়েদ খান প্রমুখ। রাজশাহীর স্থানীয় চা‌র্চে বুধবার সকাল ৯টায় শেষ শ্রদ্ধা জানা‌তে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে এন্ড্রু কি‌শোর‌কে। সকাল ৯টা থে‌কে ১০টা পর্যন্ত গির্জার ম‌ধ্যে রাখা হয় তা‌কে। এরপর প্রিয় গায়‌কের প‌রিবার প‌রিজন ছে‌লে মে‌য়ে‌দের নি‌য়ে প্রর্থানা ক‌রেন ফাদ‌ার।

প্রার্থনা শে‌ষে সাধার‌ণের শ্রদ্ধা জানা‌তে চা‌র্চের সাম‌নে রাখা হয় মর‌দেহ। এখা‌নে সবাই ফু‌লে ফু‌লে সিক্ত ক‌রেন এন্ড্রু কি‌শোর‌কে। চার্চের আয়োজন শেষ হলে এন্ড্রু কিশোরের মরদেহ নিয়ে আসা হয় রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যান এদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ