সব
facebook apsnews24.com
সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু - APSNews24.Com

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু

সুন্দরবনে একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের আন্ধারমানিক ফরেস্ট ক্যাম্পের অদূরে বাঘটির মৃতদেহ পাওয়া যায় বলে পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বশিরুল আল মামুন জানান।

শুক্রবার বাঘটির মরদেহ উদ্ধার করা হলেও বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে রোববার (১২ জুলাই) রাতে। 

এর আগে গত ৩ ফেব্রুয়ারি একই রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ি সংলগ্ন কবরখালি খালের চরে একটি মৃত বাঘ পাওয়া যায়। এছাড়া গত বছরের ২০ অগাস্ট শরণখোলা রেঞ্জের ছাপড়াখালীতে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়।

বনবিভাগ জানায়, এটি একটি মেয়ে বাঘ। এটির উচ্চতা তিন ফুট এবং দৈর্ঘ্য লেজসহ সাত ফুট। বয়স হবে ১৪ থেকে ১৫ বছর। মৃত বাঘটির পেছনের বাম পা এবং সামনের ডান পায়ে ক্ষত রয়েছে। মৃত্যুর কারণ জানতে প্রাণিসম্পদ বিভাগ বাঘটির শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা পাঠিয়েছে।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ