সব
facebook apsnews24.com
পাঁচটি প্রতিষ্ঠানের কোভিড-১৯ নমুনা পরীক্ষার অনুমোদন স্থগিত - APSNews24.Com

পাঁচটি প্রতিষ্ঠানের কোভিড-১৯ নমুনা পরীক্ষার অনুমোদন স্থগিত

পাঁচটি প্রতিষ্ঠানের কোভিড-১৯ নমুনা পরীক্ষার অনুমোদন স্থগিত

রাজধানীর পাঁচটি প্রতিষ্ঠানের আরটি পিসিআর (যারা কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষার অনুমোদন পেয়েছিল) অনুমোদন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

প্রতিষ্ঠানগুলো হলো– কেয়ার মেডিকেল কলেজ, এপিক হেলথ কেয়ার, থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, স্টিমজ হেলথ কেয়ার (বিডি) লি. এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজ।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা রোববার পৃথক চিঠিতে এই প্রতিষ্ঠানগুলোর করোনা পরীক্ষার অনুমোদন স্থগিত করার কথা জানিয়েছেন।

এসব প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে করে তিনি বলেন, অধিদফতর আপনার প্রতিষ্ঠানকে কোভিড-১৯ আরটি পিসিআর পরীক্ষার অনুমোদন দেয়ার পরেও অদ্যাবধি কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছেন।

‘এ কারণে আরটি পিসিআর পরীক্ষার অনুমোদন সাময়িক স্থগিত করা হল। ল্যাবরেটরি সম্পূর্ণভাবে আরটি পিসিআর পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া সাপেক্ষে পুনরায় আবেদন করতে হবে।’

তিনি বলেন, কিটের অনাপত্তি ওষুধ প্রশাসন অধিদফতর থেকে নিতে হবে। পরবর্তীতে সরেজমিন পরিদর্শন রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালে নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির পর স্বাস্থ্য অধিদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

  • 22
    Shares

আপনার মতামত লিখুন :

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ