সব
facebook apsnews24.com
ঝিনাইদহে মৌসুমি খাতুন (২৪) নামে এক গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ - APSNews24.Com

ঝিনাইদহে মৌসুমি খাতুন (২৪) নামে এক গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ঝিনাইদহে মৌসুমি খাতুন (২৪) নামে এক গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃমিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে নিখোঁজের আটদিন পর মৌসুমি খাতুন (২৪) নামে এক সন্তানের জননীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মৌসুমি ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রামনগর গ্রামের সমশের উদ্দীনের মেয়ে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে দক্ষিণ রামনগরের পাশে তেঁতুল বিল থেকে তার মরদেহ উদ্ধার করে। গত ২ জুলাই রাতে তার বাবার বাড়ি থেকে তিনি নিখোঁজ হয়।
পাঁচ বছর আগে কালীগঞ্জ পৌরসভাধীন খয়েরতলা গ্রামে রোকন উদ্দীনের সঙ্গে বিয়ে হয়েছিল মৌসুমি। নিহত মৌসুমির চার বছরের ছেলে সন্তান রয়েছে। তবে স্বামীর সংসারে বনিবনা না হওয়া দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই বসবাস করছিল মৌসুমি। মাঝে মাঝে তার স্বামী সেখানে এসে থাকতো।
নিহতের ভাই সুজন হোসেন জানান, গত ২ জুলাই আমাদের এক আত্মীয় অসুস্থ থাকায় আমার মা চার বছরের ভাগ্নেকে নিয়ে সেখানে ছিলেন। এছাড়া বাবাও ব্যবসায়ীক কাজে নোয়াপাড়া ছিলেন। বাড়িতে শুধু আমার বোন ও তার জামাই ছিল। ৩ জুলাই আমার ভগ্নিপতি সকালে প্রতিবেশীদের জানায়, রাত তিনটার পর থেকে মৌসুমিকে পাওয়া যাচ্ছে না। আমি ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি সে কোথায় চলে গেছে।
এরপর ওই দিন ভগ্নিপতি রোকন নিজেই ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। আমরা সবাই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। এই সুযোগে আমার ভগ্নিপতি বাড়ির একটি ছাগল বিক্রি করে টাকা নিয়ে চলে যায়। এরপর থেকে তাকেও আর পাওয়া যাচ্ছে না।
শনিবার বিকেলে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা বিলের পটের নিচে মৌসুমির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এমন একটি ঘটনা জানতে পেরে সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত তথ্য তদন্ত সাপেক্ষে জানা যাবে।
  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

আল্লামা শফী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীনঃ আইজিপি

আল্লামা শফী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীনঃ আইজিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ