সব
facebook apsnews24.com
জেকেজির প্রতারণা নিয়ে মুখ খুললেন সাবরিনা এবং নিজেকে নির্দোষ দাবী - APSNews24.Com

জেকেজির প্রতারণা নিয়ে মুখ খুললেন সাবরিনা এবং নিজেকে নির্দোষ দাবী

জেকেজির প্রতারণা নিয়ে মুখ খুললেন সাবরিনা এবং নিজেকে নির্দোষ দাবী

ভয়াবহ এই অপকর্মে তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী কারাগারে যাওয়ার ২০ দিন পর সাবরিনা একটি বেসরকারি টিভি চ্যানেলের কাছে এমন দাবি করেছেন।

নমুনা ফেলে দিয়ে হাজারো মনগড়া করোনা রিপোর্ট দেওয়ার প্রতারণা ফাঁসের পর সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান নন বলেও দাবি করছেন এখন।

তবে পুলিশের দায়িত্বশীল সূত্র মতে, গ্রেপ্তার হওয়ার পর স্বামী আরিফুল জেকেজিতে সাবরিনার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হবে।

মহামারী করোনাভাইরাসের সন্দেহভাজন রোগীদের পরীক্ষার মনগড়া রিপোর্ট দেওয়া নিয়ে এখন আলোচনায় ডা. সাবরিনা আরিফ চৌধুরী। জঘন্য এই অপকর্মের অভিযোগে তার প্রতিষ্ঠানের সিইও ও স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জন কারাগারে।

কিন্তু স্বামী আরিফ গ্রেপ্তারের পর থেকে প্রায় ২০ দিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন ডা. সাবরিনা। সবশেষ শনিবার সময় টিভির প্রতিবেদককে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এমনকি জেকেজির চেয়ারম্যান নন বলেও দাবি করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন সাবরিনা।

ডা. সাবরিনা বলেন, জেকেজির চেয়ারম্যান হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং এটা ওভাল কোম্পানির একটি অঙ্গসংগঠন। ওভাল গ্রুপ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এটির মালিক হচ্ছেন আরিফুর রহমান।

দেশে করোনা মহামারীর প্রকোপ শুরুর পর প্রায় ৩ মাস ধরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার নামে প্রতারণা জেকেজি করে আসছিল সে কার্যক্রমে সরাসরি অংশ নিতে দেখা গেছে সাবরিনাকে। বিভিন্ন সংবাদমাধ্যমে নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন।

তবে এখন কেন পদ-পদবীর কথা অস্বীকার করছেন প্রশ্নে ডা. সাবরিনা সময় টিভিকে বলেন, ‘আমি ওনাকে (আরিফ) কাজ পাইয়ে দিয়েছি, দিতাম এটা পুরোপুরি মিথ্যে কথা। এখন অভিযোগ প্রমাণ হোক।’

তবে পুলিশ বলছে, জেকেজির প্রতারণা থেকে সাবরিনার কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই। কারণ তার স্বামী আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের সঙ্গে সাবরিনার সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

এদিকে সাবরিনা বলছেন, জেকেজির করোনা রিপোর্ট প্রতারণার বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকেও জানিয়েছিলেন। সাবরিনা বলেন, ‘আমি ডিজি ও এডিজিকে এ বিষয়ে জানিয়েছিলাম।’

তবে তার এমন দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য নিতে পারেনি। একাধিকবার তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এদিকে রিজেন্ট হাসপাতাল ও জোবেদা খাতুন হেলথ কেয়ারের (জেকেজি) প্রতারণার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) ডা. মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত শনিবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অধিদপ্তর দাবি করেছে, হাসপাতাল দুটি তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং এটা তারা ধারণাও করতে পারেননি।

 

 

 

close
  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ