সব
facebook apsnews24.com
সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত - APSNews24.Com

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মো. বাবুল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল ৪টার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. কয়েছ মিয়া নামে আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন। এ নিয়ে দেড় মাসের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ৫ বাংলাদেশি নিহত হলেন।

সিলেট বিজিবি সূত্রে জানা যায়, আজ দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৯-এস সংলগ্ন দিয়ে দুই বাংলাদেশি ভারতে অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে গুলি করেন।
এতে বাবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত ও কয়েছ মিয়া নামে আরেকজন আহত হন। এদিকে, আহত কয়েছ মিয়া বাংলাদেশের এসে বর্তমানে পলাতক রয়েছেন।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল জানান, সীমান্ত এলাকায় অবৈধ চলাচল রোধকল্পে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষদের অবৈধভাবে ভারতীয় অংশে না যেতে বারবার অনুরোধ করা হয়েছে। এরপরও কেউ কেউ অবৈধভাবে ভারতীয় অংশে গিয়ে হামলার শিকার হচ্ছেন।
  • 1
    Share

আপনার মতামত লিখুন :

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ