সব
facebook apsnews24.com
কাল থেকে শুরু হচ্ছে বরিশাল-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট - APSNews24.Com

কাল থেকে শুরু হচ্ছে বরিশাল-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট

কাল থেকে শুরু হচ্ছে বরিশাল-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল রোববার (১২ জুলাই) থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। শনিবার (১১ জুলাই) ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে বরিশালে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশালের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে এবং প্রতিদিন বিকেল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ঢাকা থেকে বরিশালের নূন্যতম ভাড়া ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোভিড-১৯ মহামারিকালীন সময়ের কথা বিবেচনা করে ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে ১ জুন থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি পালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ও ড্যাশ ৮-কিউ৪০০ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলায় ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ ও ৪টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কেবিন ক্রু, ককপিট ক্রুসহ সকল এয়ারলাইন্স এক্সিকিউটিভের মনোবলকে সূদৃঢ় রেখে যাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে।

খুব শীঘ্রই ঢাকা থেকে কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করার প্রত্যাশা করছে ইউএস-বাংলা।

  • 88
    Shares

আপনার মতামত লিখুন :

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

পরাজিত শক্তি আজ ছোবল মারতে মাথা তুলে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ