সব
facebook apsnews24.com
১০ বছরের শিশু অন্তঃসত্তা, ধর্ষক আরবি শিক্ষক! - APSNews24.Com

১০ বছরের শিশু অন্তঃসত্তা, ধর্ষক আরবি শিক্ষক!

১০ বছরের শিশু অন্তঃসত্তা, ধর্ষক আরবি শিক্ষক!

নিজস্ব প্রতিবেদকঃ আরবি শিক্ষকের ধর্ষণে বগুড়ার নন্দীগ্রামে শিশুকন্যা (১০) তিন মাসের অন্তঃসত্তা হয়েছে। গ্রাম্য সালিশে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে চারজন গ্রাম্য মোড়লকে আটক করেছে পুলিশ। তিন লাখ টাকার বিনিময়ে কয়েকবার সালিশের মাধ্যমে ঘটনাটি আপোষ-মিমাংসা করার চেষ্টা করেন এই মোড়লরা বলে অভিযোগ রয়েছে। ধর্ষিতার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতিও দেখান তারা। ৯ জুলাই বৃহস্পতিবার রাতে ও ১০ জুলাই শুক্রবার দুপুরে থানা পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে কয়েকজন গ্রাম্য মোড়লকে আটক করলেও অভিযুক্ত লম্পট মক্তব শিক্ষক রুহুল কুদ্দুস (৫৫) এখনো ধরাছোয়ার বাইরে।

আটককৃতরা হলেন দারিয়াপুর শাহপাড়ার আবু সাঈদ (৬০), আফজাল হোসেন (৬৫), বাবু মিয়া (৩৫), শাকিবুল্লাহ (৩০)। ধর্ষিতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দারিয়াপুর শাহপাড়ার মৃত অপি শাহ’র ছেলে রুহুল কুদ্দুস (৫৫) নিজ বাড়িতে মক্তব খুলে দীর্ঘদিন ধরে গ্রামের শিশুদের আরবি শিক্ষা দিয়ে আসছিলেন। একই এলাকার নসিমন চালক তার শিশুকন্যাকে (১০) মক্তবে আরবি শেখার জন্য ভর্তি করান। এই লম্পট শিক্ষক আরবি শিক্ষা দেয়ার আড়ালে শিশুকন্যাদের দিকে কু-নজর দেন। ৫-৬ মাস পূর্বে নসিমন চালকের কন্যাকে বিভিন্নভাবে ফুসলিয়ে দিনের পর দিন ধর্ষণ করেন ওই শিক্ষক। মেয়েটি ভয়ে বিষয়টি পরিবারকে জানায়নি। এখন শিশুকন্যাটি অন্তঃসত্তা হওয়ার পর ঘটনাটি জানাজানি হয়ে গেছে।

শিশুটির মা জানান, বেশ কিছুদিন ধরে তাদের শিশুকন্যাটি বমি করছিল। ৬ জুলাই সোমবার নন্দীগ্রামে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে শিশুকন্যা তিন মাসের অন্তঃসত্তা হয়েছে বলে জানান চিকিৎসকরা। তখন তার মেয়ে তাকে সব খুলে বলে। থানার ওসি মোহাম্মদ শওকত কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভেআগি শিশু থানা হেফাজতে রয়েছে। অভিযুক্ত লম্পট শিক্ষক রুহুল কুদ্দুসকে আটকের জোর চেষ্ট চলছে। গ্রাম্য সালিশে বিষয়টি ধামামচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে শুনেছি। গ্রামের চার মাতব্বরকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৯ এর ১ ধারায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

  • 10
    Shares

আপনার মতামত লিখুন :

মেজর সিনহা হত্যা: কাল চার্জশিট দিতে পারে র‌্যাব, অভিযুক্ত ১৫

মেজর সিনহা হত্যা: কাল চার্জশিট দিতে পারে র‌্যাব, অভিযুক্ত ১৫

র‍্যাব’র অভিযান: রাজশাহীতে হিরোইনসহ ব্যবসায়ী আটক

র‍্যাব’র অভিযান: রাজশাহীতে হিরোইনসহ ব্যবসায়ী আটক

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ