সব
facebook apsnews24.com
পিরোজপুরে ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় ঘরে অগ্নিসংযোগ, ২ ধর্ষক গ্রেপ্তার - APSNews24.Com

পিরোজপুরে ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় ঘরে অগ্নিসংযোগ, ২ ধর্ষক গ্রেপ্তার

পিরোজপুরে ধর্ষণ মামলা তুলে না নেওয়ায় ঘরে অগ্নিসংযোগ, ২ ধর্ষক গ্রেপ্তার

 
নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গৃহবধূ ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে শুক্রবার গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সালাম গাজী (৪৫) এবং মো. সাইফুদ্দীন কাজী (৩১) নামের এই দুই ব্যক্তি স্থানীয় দাউদখালি নতুন বাজার এলাকার এক গৃহবধূকে সাম্প্রতিকালে ধর্ষণ করে। সেই ঘটনায় নিপিড়নের শিকার গৃহবধূ মামলা করলেও পুলিশের নিরবতার কারণে ধর্ষকেরা এলাকায় অবস্থান করে। এবং মামলা তুলে নিতে বাদীর পরিবারকে নানান ভাবে ভয়ভীতি দেখানোসহ হুমকি ধামকি দিয়ে আসছিল। এরপরেও মামলা তুলে না নেওয়ায় ধর্ষকেরা গৃহবধূর বাড়িতে অগ্নিসংযোগ করে।
বিষয়টি এপিএসনিউজকে শুক্রবার রাতে নিশ্চিত করেন র‌্যাবের এক কর্মকর্তা। মঠবাড়িয়া থানা পুলিশ জানায়- মাস দুয়েক আগে অর্থাৎ গত মে মাসের শেষের দিকে উপজেলার দাউদখালি নতুন বাজার এলাকার ত্রিশোর্ধ্ব এক গৃহবধূ ধর্ষিত হন। এই ঘটনায় সালাম গাজী এবং মো. সাইফুদ্দীন কাজীকে অভিযুক্ত করে একটি মামলা করে। কিন্তু তারা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। রাতে র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- ধর্ষণ মামলাটি তুলে নিতে গৃহবধূর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছিল দুই ধর্ষক। এতে সম্মত না হওয়ায় গত ২২ জুন গভীর রাতে গৃহবধূর বসতঘরের পাশে রান্নাঘরে অগ্নিসংযোগ করে আসামীরা। এবং সেই ঘটনার পর থেকে তারা আত্মগোপন করে ছিল।
র‌্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই ধর্ষকের অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার তাদের একটি টিম মঠবাড়িয়া উপজেলার দাউদখালি নতুন বাজার এলাকায় অভিযান করে। এসময় তাদের গ্রেপ্তার পরবর্তী সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

 

  • 34
    Shares

আপনার মতামত লিখুন :

মেজর সিনহা হত্যা: কাল চার্জশিট দিতে পারে র‌্যাব, অভিযুক্ত ১৫

মেজর সিনহা হত্যা: কাল চার্জশিট দিতে পারে র‌্যাব, অভিযুক্ত ১৫

র‍্যাব’র অভিযান: রাজশাহীতে হিরোইনসহ ব্যবসায়ী আটক

র‍্যাব’র অভিযান: রাজশাহীতে হিরোইনসহ ব্যবসায়ী আটক

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ