সব
facebook apsnews24.com
মল্লিক পরিবারে করোনার হানা, আক্রান্ত রঞ্জিত-কোয়েলরা - APSNews24.Com

মল্লিক পরিবারে করোনার হানা, আক্রান্ত রঞ্জিত-কোয়েলরা

মল্লিক পরিবারে করোনার হানা, আক্রান্ত রঞ্জিত-কোয়েলরা রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। ফাইল ছবিঃ

এপিএস আন্তর্জাতিক ডেস্কঃ
টলিউডে করোনার হানা। মারণভাইরাসের থাবা এ বার খোদ মল্লিক পরিবারে। করোনায় আক্রান্ত হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক। শুধু তাই নয়, কোয়েলের স্বামী নিসপাল সিংহ রানেও করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত গৃহ পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। বাড়ি থেকেই চিকিৎসা চলছে তাঁদের।

শুক্রবার নিজেই টুইট করে এ কথা জানান কোয়েল। তিনি লেখেন, “মা-বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেল্ফ কোয়রান্টিনে”।

মল্লিক পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে। ছিল হাল্কা শ্বাসকষ্ট-জ্বর। দিন দু’য়েক আগে পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। দুই মাস আগেই মা হয়েছেন কোয়েল। গত ৫ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর পর থেকে বাবা-মা’র সঙ্গেই ছিলেন অভিনেত্রী। বাড়িতেই করোনা সংক্রান্ত নিয়ম মেনে চলছিলেন। তা সত্ত্বেও এই খবরে মন খারাপ কোয়েল-রঞ্জিত অনুরাগীদের। তাঁদের সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছেন নেটাগরিকরা। আনন্দ বাজার

  • 91
    Shares

আপনার মতামত লিখুন :

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ