সব
facebook apsnews24.com
ঘুষখোর - APSNews24.Com

ঘুষখোর

মোঃ আনিসুর রহমান আগুন

হে ঘুষখোর! তুমি কি মনে কর!
তোমার সন্তানদের আল্লাহ রিজিক দেবেন না!
যে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করছেন-
সে তোমার সন্তানদের রিজিক দিতে অক্ষম না।

হে ঘুষখোর!
তোমার ছেলেমেয়েরা কি পঙ্গু কোন প্রতিবন্ধী!
আর যদি তা হয়ও ত তাদের দায়-দায়িত্ব নেবে সরকার,
তাহলে বল, ঘুষ খাওয়ার তোমার কি দরকার!

হে ঘুষখোর!
তুমি কি মনে কর;
তোমার ছেলেমেয়েরা কামাই রোজগার করে খেতে পারবে না!
যদি মনে কর পারবে,
তাহলে কেন তুমি ঘুষ খাও-কার জন্য এত টাকার পাহাড় গড়বে।

হে ঘুষখোর!
তুমি কি তোমার কাজের বেতন-ভাতা পাওনা!
আর যদি পাও,
তাহলে কিভাবে নিমক হারামের মত টাকা চাও!
কিভাবে নির্লজ্জের মত তোমার হাতটি বাড়াও!

হে ঘুষখোর!
যদি ঘুষের টাকায় বাড়াও তোমার খাদ্য গুদামের মত ভুঁড়ি,
তাহলে ডাক্তার নামের কসাইখানায় বসাবে তোমার পেটে ছুরি।

হে ঘুষখোর!
যদি ঘুষের টাকায় ছেলেমেয়েদের পড়ালেখা করে গড়াও,য
দি তাদের পিছনে লাখ লাখ টাকা ছড়াও,
তবে তুমি কি প্রত্যাশা করতে পারো তাদের নিয়ে!
নিজের ছেলেমেয়েকে প্রতিষ্ঠিত কর যদি পরার পয়সা দিয়ে!
সে সন্তান কি তোমার!
নাকি ঘুষ দাতাদের!

হে ঘুষখোর!
তুমি যদি তা না কর তবে কেন ঘুষ খাও!
আর নিজে নিজের পাপের বোঝা বাড়াও।

হে ঘুষখোর!
যারা করে ঘুষ নেয়া দেয়ার প্রতিযোগিতা,
তারা কোনো ধর্মেরই নয় তাদের ভিতরে নেই কোন ধার্মিকতা।
হে ঘুষখোর!তাই নিজের মনকে দাও বুঝ,
আর দাও ছেড়ে দাও ঘুষ।
নইলে আজ ঘুষের টাকায় হও যতই নামী-দামী,
পরকালে হবে তুই নিশ্চিত জাহান্নামী।
(উৎস্বর্গ – মিথুনকে)

মোঃ আনিসুর রহমান আগুন
কবি ও সাংবাদিক

  • 12
    Shares

আপনার মতামত লিখুন :

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

বিকলাঙ্গ শিশু

বিকলাঙ্গ শিশু

মায়ার সংসার

মায়ার সংসার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ