সব
facebook apsnews24.com
ভার্চ্যুয়াল কোর্ট ও আইনজীবী, সমস্যা ও সমাধানঃ - APSNews24.Com

ভার্চ্যুয়াল কোর্ট ও আইনজীবী, সমস্যা ও সমাধানঃ

ভার্চ্যুয়াল কোর্ট ও আইনজীবী, সমস্যা ও সমাধানঃ

আইনজীবীরা পড়েছে মহা বিপাকে ও সংকটে। চলছে ভার্চ্যুয়াল কোর্ট। পক্ষে বিপক্ষে আইনজীবীদের অবস্থান। বিপক্ষের সংখ্যাই বেশি। তবে ভার্চ্যুয়াল কোর্টের প্রতি আইনজীবীদের অনাস্থা নেই। মহান আদালত আইনজীবীদের জন্য পবিত্র পেশাস্থল। আদালতের সকল আদেশ আইনজীবীদের জন্য আইনী বাধ্যবাধকতা। কিন্তু পর্যায়ক্রমিক আদেশগুলো আরো জটিল করে তুলছে আদালত ও আইনজীবীদের৷ এখন আত্মসমর্পণের প্রক্রিয়াও তো জটিল হলো, আত্মসমর্পণ করতে স্বাস্থ্যবিধি মেনেই আইনজীবীরা আদালতে আসবেন, এজলাসে বসবেন বিচারকবৃন্দও এবং ডকে থাকবে আসামী। স্বাস্থ্য ঝুঁকিতে কেউ পড়বে না তা বলা যাবে না। তারপরও এমন আদেশকে সাধুবাদ জানানো যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনো আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত তাহলে সেই ভার্চ্যুয়াল কোর্টেরই শরণাপন্ন হতে হবে, তাই নয় কি? তাহলে বিচারক, আইনজীবীদের ও কর্মচারী কর্মকর্তাদের বারবার আদালতে আসতেই হচ্ছে; এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বরং কমবে না।

অন্যদিকে জেলা জজ বা মহানগর দায়রা জজ এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলোতেও আসামীদের আত্মসমর্পণের বিষয়ে কোনো আদেশ দেয়া হয়নি। এভাবে আদালত পরিচালনায় ভেঙে ভেঙে আদেশ আসাতে আইনজীবীরা উপায়ন্তর না পেয়ে বারবার কোর্টে আসছেন। চরমভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে তাই অনেক আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং অনেকে আক্রান্ত হয়ে হোম কোয়ারান্টাইন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কয়েক দফা আইনজীবীরা স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট খুলে দেবার জোর দাবী ও প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছেন।

তারা বলছেন, যেহেতু ভার্চুয়াল কোর্টে একজন আইনজীবীকে কয়েকবার আসতে হচ্ছে তাহলে নিয়মিত কোর্ট হলে সমস্যাটা কোথায়? ভার্চুয়াল কোর্ট করতে গিয়ে ইতিমধ্যেই বিচারক, বিচারপতি, আইনজীবী ও আদালতের কর্মচারী কর্মকর্তাগণ অনেকে আক্রান্ত হয়েছেন। ভার্চুয়াল কোর্টে যেখানে নিরাপত্তা বা স্বাস্থ্য সুরক্ষা হলো না সেখানে নিয়মিত কোর্ট খুলে দিলে একই স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হবেন আইনজীবী ও বিচারপ্রার্থীগন। তাই এই জটিল আইনী প্রক্রিয়া থেকে বের হয়ে আসা জরুরি বলে সবাই মতামত প্রকাশ করেন। তাতে চরম দুঃসময় থেকে মুক্তি পাবেন অধিকাংশ আইনজীবী, বিচারক, কর্মকর্তা কর্মচারী, বিচারপ্রার্থীগন। যুক্তি অধিকাংশ আইনজীবীগণের। সবদিক বিচার বিশ্লেষণ ও বিবেচনা করে দ্রুত একটি ভারসাম্যপূর্ণ আদেশ আশা করছেন আইনজীবীগন।

#মোহাম্মদ নাহিদুল ইসলাম (নাহিদ শাহীন)
আইনজীবী ও লেখক।

  • 115
    Shares

আপনার মতামত লিখুন :

অভিভাবকের অসম্মতিতে প্রেমের বিয়ে, মামলা ও ফলাফল!

অভিভাবকের অসম্মতিতে প্রেমের বিয়ে, মামলা ও ফলাফল!

বিচারক ও আইনজীবী সুসম্পর্ক, স্বাধীন বিচার ব্যবস্থার অন্যতম নিয়ামক

বিচারক ও আইনজীবী সুসম্পর্ক, স্বাধীন বিচার ব্যবস্থার অন্যতম নিয়ামক

রাষ্ট্রের নেতা পরিবর্তন হয়, পররাষ্ট্র নীতি নয় !

রাষ্ট্রের নেতা পরিবর্তন হয়, পররাষ্ট্র নীতি নয় !

ফৌজদারী মামলায় সন্দেহের সুবিধা ও বাস্তবতা!

ফৌজদারী মামলায় সন্দেহের সুবিধা ও বাস্তবতা!

“মার্কিন নির্বাচন ২০২০ ও বিশ্বরাজনীতি”

“মার্কিন নির্বাচন ২০২০ ও বিশ্বরাজনীতি”

বিচার বিভাগ পৃথকীকরণের ১৩ বছর: বিচারক সংকট মামলাজট নিরসনে অন্যতম অন্তরায়

বিচার বিভাগ পৃথকীকরণের ১৩ বছর: বিচারক সংকট মামলাজট নিরসনে অন্যতম অন্তরায়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ