সব
facebook apsnews24.com
উজিরপুরে গভীর রাতে ঘর উত্তোলন করে জমি দখলের পায়তারা চালাচ্ছে ভুমিদস্যুরা - APSNews24.Com

উজিরপুরে গভীর রাতে ঘর উত্তোলন করে জমি দখলের পায়তারা চালাচ্ছে ভুমিদস্যুরা

উজিরপুরে গভীর রাতে ঘর উত্তোলন করে জমি দখলের পায়তারা চালাচ্ছে ভুমিদস্যুরা

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে প্রকৃত মালিকের দলিলকৃত ভোগদখলীয় জমিতে গভীর রাতে ক্ষমতার দাপটে জোরপূর্বক ঘর উত্তোলন করে দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভূমিদস্যুরা। এতে বাঁধা দিলে ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায় উপজেলার হারতা গ্রামের মোঃ নুরুল ইসলাম বাহাদুর গংদের ব্রীজ সংলগ্ন দলিলকৃত ভোগদখলীয় জমিতে ২জুলাই ভোর ৫টায় একই এলাকার প্রভাবশালী মোঃ হারুন বেপারী, সোয়েব বেপারী, নজরুল বেপারী, সোবাহান সরদার, জসিম বেপারী সহ একদল ভারাটিয়া সন্ত্রাসী মিলে দেশীয় ধারালো অস্ত্র, রামদা, লোহার রড, চাপাতি নিয়ে জোরপূর্বক টিনের ঘর উত্তোলন করে দখলের পায়তারা চালায়।

খবর পেয়ে ঘটনাস্থল ছুটে এসে প্রকৃত জমির মালিক পক্ষরা বাঁধা প্রদান করলে মোঃ জাকির হোসেন বাহাদুর, রবিউল ইসলাম বাহাদুর ও নুুরুল ইসলাম বাহাদুরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৪ জুলাই নুরুল ইসলাম বাহাদুর উজিরপুর মডেল থানায় বাদী হয়ে উল্লেখ্য হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নী।

আহত’র পরিবার জানান অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। ওই প্রভাবশালী ভ‚মিদস্যু সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

  • 44
    Shares

আপনার মতামত লিখুন :

মেজর সিনহা হত্যা: কাল চার্জশিট দিতে পারে র‌্যাব, অভিযুক্ত ১৫

মেজর সিনহা হত্যা: কাল চার্জশিট দিতে পারে র‌্যাব, অভিযুক্ত ১৫

র‍্যাব’র অভিযান: রাজশাহীতে হিরোইনসহ ব্যবসায়ী আটক

র‍্যাব’র অভিযান: রাজশাহীতে হিরোইনসহ ব্যবসায়ী আটক

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ