সব
facebook apsnews24.com
মগজ খেকো অ্যামিবা: করোনার মহামারীতেই নতুন মহামারী যুক্তরাষ্ট্রে। - APSNews24.Com

মগজ খেকো অ্যামিবা: করোনার মহামারীতেই নতুন মহামারী যুক্তরাষ্ট্রে।

মগজ খেকো অ্যামিবা: করোনার মহামারীতেই নতুন মহামারী যুক্তরাষ্ট্রে।

করোনাভাইরাসে যখন যুক্তরাষ্ট্র বিপর্যস্ত তখন আরেক ভয়ঙ্কর বিপদের আভাস দিচ্ছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ধান পাওয়া গেলো এক ভয়ঙ্কর জীবাণুর। এই জীবাণু মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়। যার পরিণাম মৃত্যু।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এককোষী মুক্তজীবী এই প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়।

বিবিসি আরও জানায়, এই অ্যামিবা গরম পানিতে পাওয়া যায়। এই জীবাণুও নাকের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে এবং ব্রেনে আক্রমণ করে।

রোগটি পৃথিবীতে খুবই বিরল। যুক্তরাষ্ট্রের দক্ষিণে এই মগজ খেকো অ্যামিবার সংক্রমণ দেখা গেছে। ফ্লোরিডায় ১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত মাত্র ৩৭ জন রোগী পাওয়া গেছে।

এই বিপজ্জনক অ্যামিবার ব্যাপারে স্বাস্থ্য বিভাগ ফ্লোরিডার হিলসবরা কাউন্টির বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

কার্বন নিঃসরণ ৭ শতাংশ কমলো করোনার বছর

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ