সব
facebook apsnews24.com
বরিশালে মাছ ধরার ‘চাই’ বিক্রি করতে এসে বাবা-ছেলে খুন - APSNews24.Com

বরিশালে মাছ ধরার ‘চাই’ বিক্রি করতে এসে বাবা-ছেলে খুন

বরিশালে মাছ ধরার ‘চাই’ বিক্রি করতে এসে বাবা-ছেলে খুন

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জে মাছ ধরার ‘চাই’ বিক্রি করতে এসে বাবা-ছেলে খুন হয়েছে। কবাই ইউনিয়নের চর লক্ষিপাশা পান্ডব নদী থেকে গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ছেলের গলাকাটা লাশ ও শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় বাবার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা গেছে, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দীন (৫৫) ও তার ছেলে ইয়াসিন (২০) ‘মায়ের পরশ’ নামক ট্রলার নিয়ে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে উপজেলার শিয়ালঘুনি বাজারে আসে। বিক্রি শেষে ফেরার পথিমধ্যে পান্ডব নদীর মধ্যের কোনো এক স্থানে তারা খুন হয়। একই এলাকা থেকে ‘চাই’ বিক্রি করতে আসা হাসান জানায়, হেলাল ও তার ছেলে ইয়াসিন শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে প্রায় ৬০ পিস ‘চাই’ বিক্রি করে। ওই বিক্রিকৃত চাই পৌঁছে দিতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোঁজ-খবর পাইনি। পরে শুনি তাদের লাশ নদীতে পাওয়া গেছে।

নিহতদের ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদশর্ক (তদন্ত) নকীব আকরাম জানান, মৃত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া গেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ জানান, মনে হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে লোকালয় থেকে দূরে নির্জন জায়গায় ফেলে রাখা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এপিএস/৪জুলাই/পিটিআই/তালহা

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

মেজর সিনহা হত্যা: কাল চার্জশিট দিতে পারে র‌্যাব, অভিযুক্ত ১৫

মেজর সিনহা হত্যা: কাল চার্জশিট দিতে পারে র‌্যাব, অভিযুক্ত ১৫

র‍্যাব’র অভিযান: রাজশাহীতে হিরোইনসহ ব্যবসায়ী আটক

র‍্যাব’র অভিযান: রাজশাহীতে হিরোইনসহ ব্যবসায়ী আটক

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এসকে সিনহার ভাই ও ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা সদরে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় রায়পুরার স্থানীয় এক নেতা আটক

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

কালিগঞ্জে ৩৫৯ বোতল ফেন্সিডিলসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ