-জি.এম.শিমুল
শুরু হলো সন্ত্রাসীভোগ
দখলের কার্সাজি।
শুরু হলো লুটপাট,
অত্যাচার, রাহাজানি।
জলে চোখ ভাসায় অসহায়,
মজা লুটছে ক্ষমতায়ন।
কে শুনবে আত্মচিৎকার?
কে দিবে তার সমাধান?
কালো টাকায় আজ অন্ধ সমাজ,
সত্যের আলো নিষিদ্ধ প্রায়।
প্রতিবাদী জেলখানায়,
অত্যাচারী নেতা আজ।
অ-সত লোক করে রাজত্বে,
সত লোকেরা আজ বিলুপ্ত।
কে নিবে কার খোজ!
ভালো মানুষরা আজ নিখোঁজ।
যোগ্যহীনরা আজ সন্মানি,
যোগ্যরা আজ লজ্জিত।
এ কি আজব কার্সাজি,
গরিব হওয়া কি দোষের ভাড়ি!
কেনো এত রাহাজানি?
গরিবের বেলায় অত্যাচারী!
ক্ষমতা চিরোস্থায়ী নাহি,
সেটা মনেরাখা জরুরি।
ক্ষমতা যাওয়ার পরক্ষন,
নিঃশ্ব হতে কতক্ষণ।
জি এম শিমুল


