সব
facebook apsnews24.com
পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে যেভাবে - APSNews24.Com

পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে যেভাবে

পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে যেভাবে

লোকসান ঠেকাতে রাষ্ট্রায়াত্ত পাটকলগুলোর আধুনিকায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একে আরো সক্ষম করে গড়ে তুলতে উৎপাদন বন্ধ করে শ্রমিকদের এককালীন পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত রবিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকলের ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী কর্মচারীর চাকরি ‘গোল্ডেন হ্যান্ডশেকের’ মাধ্যমে শেষ হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, শ্রমিকদের বকেয়া কিভাবে পরিশোধ করা হবে?

২০১৫ সালের সর্বশেষ মজুরি কাঠামো অনুযায়ী পাটকল সমূহের ২৫ হাজার শ্রমিককে তাদের অবসরকালীন সুবিধাসহ পাওনা পরিশোধ বাবদ সরকারের ৫০০০ কোটি টাকা ব্যয় হবে। শ্রমিকদের পাওনা টাকার অর্ধেক নগদ এবং বাকি অর্ধেক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আকারে পরিশোধ করবে সরকার। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতি শ্রমিক সর্বনিম্ন ১৩ লাখ ৮৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫৪ লাখ টাকা পর্যন্ত পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর বিরাজমান পরিস্থিতি স্থায়ী সমাধানসহ পাটখাতে প্রতিযোগিতামূলক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পাটকল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা এবং গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার আওতায় কর্মরত ২৪ হাজার ৮৮৬ জন শ্রমিকের সমুদয় পাওনা এককালীন পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী নোটিশ মেয়াদের অর্থাৎ ৬০ দিনের মজুরি। চাকরিবিধি অনুযায়ী প্রাপ্য গ্রাচ্যুইটি, পিএফ তহবিলে জমাকৃত অর্থ এবং নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা পাবেন।’

সরকার বলছে, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত অবসরে যাওয়া ৮ হাজার ৯৫৬ জন শ্রমিক ও বদলি শ্রমিকদের সমুদয় পাওনা একসঙ্গে পরিশোধ করা হবে। পাওনার অর্ধেক নগদ এবং বাকি অর্ধেক তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আকারে দেওয়ার ফলে শ্রমিকরা এক প্রকারের বাধ্যতামূলক সঞ্চয়ের সুযোগ পাবেন। এর ফলে প্রতি তিন মাস অন্তর তারা উল্লেখযোগ্য পরিমাণে মুনাফা পাবেন। এতে শ্রমিকদের জন্য একটি বাড়তি আর্থিক সুরক্ষা তৈরি হবে।

যারা ১৪ লাখ টাকা পাবেন তাদের ৭ লাখ টাকা নগদ দেওয়া হবে। আর বাকি ৭ লাখ টাকার মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র থেকে তিন মাস পরপর ১৯ হাজার ৩২০ টাকা করে পাবেন। যাদের পাওনা ২৪ লাখ টাকা তারা তিন মাস পর পর সঞ্চয়পত্র থেকে ৩৩ হাজার ১২০ টাকা, যাদের পাওনা ৩৮ লাখ টাকা তারা সঞ্চয়পত্র থেকে ৫২ হাজার ৪৪০ টাকা এবং যাদের পাওনা ৫৪ লাখ টাকা তারা তিন মাস অন্তর সঞ্চয়পত্র থেকে ৭৪ হাজার ৫২০ টাকা করে পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া গতকাল বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউস জানিয়েছেন, যাদের পাওনা ২ লাখ টাকার কম হবে, তাদের পুরো টাকা তাৎক্ষণিকভাবে নগদ প্রদান করা হবে। আর দুই লাখের বেশি পাওনা হলে ৫০ শতাংশ টাকা তাৎক্ষণিকভাবে নগদ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ টাকা তাদের দেওয়া হবে তিন মাস মেয়াদি সঞ্চয়পত্রের মাধ্যমে। নিম্ম আয়ের শ্রমিকদের জীবনের নিশ্চয়তার জন্যই প্রধানমন্ত্রী এই প্রক্রিয়া অনুমোদন দিয়েছেন বলে জানান তিনি। এছাড়া আধুনিকায়ন শেষে পাটকলগুলোকে ফের উৎপাদনমুখী করা হলে এসব শ্রমিক সেখানে চাকরি করার সুযোগ পাবেন। সূত্রঃ কালের কণ্ঠ অনলাইন ।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ