সব
facebook apsnews24.com
বিএনপি দেশে হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিলো: কাদের - APSNews24.Com

বিএনপি দেশে হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিলো: কাদের

বিএনপি দেশে হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিলো: কাদের

নিজেস্ব প্রতিবেদক : বিএনপি দলীয় এমপিরা বাজেট প্রত্যাখ্যান করার নামে অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে সংসদের প্রতি চরম অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংসদে যেন বাজেট পাস না হতে পারে সেটাই তারা চেয়েছিলো। বিএনপি দেশে একটি হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিলো।

বৃহস্পতিবার (০২ জুলাই) নিজ সরকারি বাসভবনে বাজেট পাস পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির এমপিরা যা করেছে তা শপথ ভঙ্গেরও শামিল উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের মধ্যে আশার আলো সঞ্চার করতে পেরেছে, যা এই মাহামারি পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন ছিলো।

আওয়ামী লীগ বাঙালির সব অর্জনের পেছনে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য রাজনৈতিক স্বাধীনতাই এনে দেননি, এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি অর্জিত হয়, সর্বপরি বাংলাদেশের অগ্রগতি হয়।

মানুষের কল্যাণের জন্য বিশেষভাবে দরিদ্র-অসহায় মানুষের কথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনায় সবসময়ই থাকে বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, পিতার মতো এ দেশের মানুষকে ভালোবেসে তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছেন।

সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তি স্মরণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসিনি, আমি তো জীবনটা বাংলার মানুষের জন্য বিলিয়ে দিতে এসেছি, এতে তো ভয় পাওয়ার কিছু নেই’।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

সেই কৃষকের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম: প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইউনেস্কো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ