সব
facebook apsnews24.com
বদলগাছীতে আর্থিক প্রণোদনার দাবিতে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের মানববন্ধন - APSNews24.Com

বদলগাছীতে আর্থিক প্রণোদনার দাবিতে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের মানববন্ধন

বদলগাছীতে আর্থিক প্রণোদনার দাবিতে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের মানববন্ধন

খালিদ হোসেন মিলু  বদলগাছী প্রতিনিধি :করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া কিন্ডার গার্টেন স্কুলগুলোর শিক্ষকদের আর্থিক প্রণোদনার দাবীতে নওগাঁর বদলগাছীতে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ জুলাই) বেলা ১১ টায় বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশান বদলগাছী শাখার আয়োজনে উপজেলা সংলগ্ন রাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বদলগাছীতে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের মানববন্ধনে অংশগ্রহণকারিরা- সোনার দেশ
মানববন্ধনে এজি মেমোরিয়াল স্কুলের পরিচালক ও বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বদলগাছী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব দেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বদলগাছী উপজেলা শাখার উপদেষ্ঠা উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বাংলাদেশ কিন্ডার গার্টেন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মন্জুর মোর্শেদ।
আরো বক্তব্য দেন, শাপলা কেজি স্কুলের পরিচালক মেহেদী হাসান মিল্টন, আলফা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আসাদুজ্জামান, আইডিয়াল কেজি স্কুলের পরিচালক রাজ সিংহ, গোবরচাপা স্কুলের পরিচালক ফারুক হোসেন প্রমুখ।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহিরের মাধ্যেমে নওগাঁ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে কিন্ডার গার্টেন স্কুলের প্রায় ৩ শ শিক্ষক অংশ গ্রহণ করেন।
তাং ২/৭/২০২০খালিদ হোসেন মিলুবদলগাছী নওগাঁ     

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ