সব
facebook apsnews24.com
গাঁজাকে মেথি শাক মনে করে রান্না করে খেলো পরিবার, অতঃপর… - APSNews24.Com

গাঁজাকে মেথি শাক মনে করে রান্না করে খেলো পরিবার, অতঃপর…

গাঁজাকে মেথি শাক মনে করে রান্না করে খেলো পরিবার, অতঃপর…

নিজেস্ব প্রতিবেদকঃ একেই বলে অজ্ঞতার ফল। গাঁজাকে মেথি শাক মনে করে তা রান্না করে খেলো পরিবারের ছয় সদস্য। এর ফলাফল পেতেও সময় লাগলো না। গাঁজার ওই তরকারি খাওয়ার একটু পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ হয়ে পড়া পরিবারের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। খবর ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের।

জানা যায়, ভারতের উত্তরপ্রদেশের কনৌজের মিয়াগঞ্জ জেলার এক ব্যক্তি গাঁজা পাতা দিয়ে বলেছিল এটা মেথি শাক। তার কথা বিশ্বাস করে তা বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে দেন রান্না করতে। এরপর সেই শাক খেয়ে অসুস্থ হয়ে পড়ে পরিবারের সদস্যরা। জ্ঞানও হারিয়ে ফেলেন কয়েকজন। বিষয়টি প্রতিবেশীদের জানানোর পর তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে এসে পরিবারের ছয় জনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

পুলিশ সদস্যরা এই ঘটনার তদন্ত শুরু করার পর একটি কড়াইয়ে ‘গাঁজার সবজি’ দেখতে পান। এছাড়া প্যাকেটে রান্না না করা গাঁজাও খুঁজে পান তদন্তকারীরা। ইতোমধ্যেই পরিবারের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

  • 22
    Shares

আপনার মতামত লিখুন :

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

সাবেক জেলা জজ খন্দকার হাসান ফিরোজের ইন্তেকাল

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ