মোঃ আনিসুর রহমান আগুন
বিশ্বাস যোগ্যতা অর্জন করা বড়ই মুশকিল,
একবার বিশ্বাস ভেঙ্গে গেলে হয়না যে আর মিল।
বিশ্বাস আর কাচের চুড়ি দুটোর ধর্মই এক,
দুটোই ভেঙ্গে গেলে আজীবন রয়ে যায় ফাঁক।
বিশ্বাসী হতে হলে সদা সত্য বলতে হয়,
আমানত খেয়ানতকারীরাও বিশ্বাসী নয়।
বিশ্বাসী হতে হলে থাকতে হবে কথা কাজে মিল,
বিশ্বাসীরা সমাজ রাষ্ট্রে বড়ই দায়িত্বশীল।
মিথ্যুকদের বিশ্বাস করা মানে নিশ্চিত ক্ষতি,
বিশ্বাসঘাতকদের মূল্য সমাজে নেই এক রতি।
কথা দিয়ে যেজন কথা করে ছয় নয়,
কে বলো তারে সমাজে গো বিশ্বাসী কয়!
মানুষ বন্ধু সমাজে অনেক পাওয়া যায়,
কিন্তু একজন বিশ্বাসী বন্ধু খুঁজে পাওয়া দায়।
বিশ্বাস হলো মানুষের অমূল্য সম্পদ,
বিশ্বাসী হতে পারলে লাগেনা রাজ মসনদ।
(উৎস্বর্গ- সাদিয়া আফরোজ কে)
মোঃ আনিসুর রহমান আগুন
কবি ও সাংবাদিক।


