সব
facebook apsnews24.com
নাজিরপুরে কিস্তি দিতে না পারায় যুবককে মারধর - APSNews24.Com

নাজিরপুরে কিস্তি দিতে না পারায় যুবককে মারধর

নাজিরপুরে কিস্তি দিতে না পারায় যুবককে মারধর

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে এনজি’ওর কিস্তি দিতে না পারায় গৌতম চন্দ্র বেপারী (৩৫) নামের এক যুবককে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। আহত গৌতম চন্দ্র বেপারী উপজেলার শ্রীরাকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের নিত্যানন্দ বেপারীর পুত্র। গুরুতর আহত ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০জুন) উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের কাইলানী কাঠের পুল নামক স্থানে।আহত ওই যুবক জানান, তিনি স্থানীয় শ্রীরামকাঠী বন্দরের ‘স্বর্নালী এনজিও’ নামের স্থানীয় একটি এনজিও থেকে ৪০হাজার টাকা লোন নেন। তিনি কিস্তি নিয়মিত ভাবে পরিশোধ করে আসছেন।

মঙ্গলবার (৩০জুন) সকাল ১১টায় ওই এনজিও’র সঞ্জিব সমদ্দার ও উজ্জল মিস্ত্রি নামের ২ কর্মী কিস্তির টাকা চাইতে গেলে করোনার কারনে কোন আয় নেই ও সমস্যার কথা জানান। এ সময় তিনি (আহত যুবক) মোটর সাইকেলে করে নাজিরপুরের রওয়ানা দিলে কাইলানী কাঠের পোলের কাছে বসে ওই এনজিও কর্মীরা তার মোটর সাইকেল আটকে এর চাবী ও হেলমেট নিয়ে যায়। এসময় তাকে ভ্যানে করে এনজিও অফিসে নিয়ে যেতে চাইলে তিনি ভ্যানে উঠতে না চাইলে ওই এনজিও’র ২ কর্মী তাকে মার-পিট করে ও পরে রাস্তায় থাকা একটি লাঠি দিয়ে তাকে পিটিয়ে তার হাত ডান হাতের কনুই ও ঘাড়ে রক্তাক্ত যখম করে।নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ঈশিতা সাধক নিপু জানান, তার ডান হাতের কনুই ও ঘাড়ে আঘাতে রক্তাক্ত জখম হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্নস্থানে আঘাতের কারনে ফুলা জখমের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ব্যাপারে এখনো কোন লিখত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • 15
    Shares

আপনার মতামত লিখুন :

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

এক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের কলেজকে ৪২ কোটি টাকা দিলেন

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ