সব
facebook apsnews24.com
গণকবর - APSNews24.Com

গণকবর

মোঃ আনিসুর রহমান আগুন

আজ চারদিকে মৃত্যুর শ্লোগান- আর লাশের মিছিল পৃথিবী সুদ্ধ,
পৃথিবী করছে অপ্রতিরোধ্য অদৃশ্যের-
শক্তির সনে সম্মুখ যুদ্ধ।

আজ এ যেন এক পরাজিত- পৃথিবী পরে মানুষের ক্রন্দন,
পাগলা অশ্বের মত মাতিয়া- ছুটিছে মানছেনা শুনছেনা কোন রোদন।

যারা সদা রণসাজে সজ্জিত- তারাও আজ বড় লজ্জিত,
যারা এতদিন অসহায় মানুষের- রক্তে করেছিল গোটা পৃথিবী রঞ্জিত।

কাজে আসছেনা তাদের সুপারসনিক-
ক্ষেপণাস্ত্র আনবিক পারমাণবিক বোমার স্তুপ,
আজ তারা হতভম্ব বারবার-
চেষ্টা করেও ব্যর্থ তব নিশ্চুপ।

যাদের দম্ভ ছিল আকাশে- বাতাসে দখল নদী সমুদ্র কক্ষপথে,
তারা আজ হিমসিম খাচ্ছে- সামলাতে পারছেনা এ অদৃশ্যের শক্তি কোনমতে।

শুধুই অসহায়ের মত নির্বিকার- গুনতে হচ্ছে লাশের লম্বা সারি,
ওরা অনেক দেখিয়াছে অনেক- করিয়াছে স্রস্টার সনে বাড়াবাড়ি।

কার লাশ কে টানে দেশে-
দেশে লাশের মিছিলে পৃথিবী বিভোর,
পরাশক্তিরা আজ পর্যদুস্ত তাদের – সহচরদের দেহ পড়ে রয়েছে নিথর।

কোন কাজ হচ্ছেনা ডাক্তার-
কবিরাজি আর কোন ঝাঁড় ফুকে,
মরনব্যাধি করোনা ভাইরাস গোটা পৃথিবীর বুকে কে দেবে
রুখে!

যখন যেখানে সেখানে শুনি- মানুষের মৃত্যু আর মৃত্যুর খবর,
তখন যেন মনে হয় –
সত্যিই পৃথিবীটা আজ একটা গণকবর।

মোঃ আনিসুর রহমান আগুন,
কবি ও সাংবাদিক

  • 49
    Shares

আপনার মতামত লিখুন :

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

বিকলাঙ্গ শিশু

বিকলাঙ্গ শিশু

মায়ার সংসার

মায়ার সংসার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ