সব
facebook apsnews24.com
নাটোরে ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যায় শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার - APSNews24.Com

নাটোরে ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যায় শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার

নাটোরে ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যায়  শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সুমাইয়া বেগমকে হত্যার অভিযোগে তার শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখনও পলাতক আছেন সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেন।

আটককৃতরা হলেন- শাশুড়ি সৈয়দা মালেক ও তার মেয়ে জাকিয়া ইয়াসমিন জুথি (ননদ)।

নিহত সুমাইয়া নাটোর সদরের হরিশপুর বাগানবাড়ি এলাকার মোস্তাক হোসাইনের স্ত্রী ও শহরের বলাড়িপাড়া মহল্লার সিদ্দিকিুর রহমানের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী। সম্প্রতি তার পড়াশোনা শেষ হলেও মাস্টার্সের ফল প্রকাশ হয়নি।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ২০১৯ সালের ১৪ এপ্রিল সুমাইয়া প্রেম করে হরিশপুর গ্রামের মোস্তাককে বিয়ে করে। সুমাইয়ার বাবা সিদ্দিকুর রহমান মেয়ের দিকে তাকিয়ে বেকার জামাই মোস্তাকের চাহিদা পূরণ করে আসছিলেন। প্রায় ৮ মাস আগে সিদ্দিকুর রহমান মারা যাওয়ার পরও জামাইয়ের চাপ অব্যাহত ছিল। বাড়ি ভাড়ার টাকায় সংসার চালিয়ে দুই ছেলের খরচ, জামাইয়ের চাহিদা পূরনে হিমশিম খাচ্ছিলেন সুমাইয়ার মা নুজহাত সুলতানা।

এ কারণে চাকরি করে সংসারের হাল ধরতে চেয়েছিলেন সুমাইয়া। কিন্তু বেকার স্বামী মোস্তাক তা মেনে নিতে চায়নি। বার বার শারীরিক নির্যাতন চালাতো সুমাইয়ার ওপর। সোমবার সকালেও সুমাইয়ার ওপর নির্যাতন চালালে সংজ্ঞাহীন সুমাইয়াকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে সবাইকে জানায়। এ ঘটনায় প্রথমে কোনো পক্ষ মামলা করতে রাজি হয়নি। পরে নাটোর থানা পুলিশ একটি ইউডি মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্ত শেষে মায়ের কাছে হস্তান্তর করে। বিকালে শহরের গাড়িখানা গোরস্থানে সুমাইয়াকে দাফন করা হয়।

পরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করে তার সন্দেহ হলে তিনি নিহতের পরিবারের সাথে কথা বলে। একপর্যায়ে সোমবার রাত ১টায় নিহত সুমাইয়ার মা নুজহাত সুলতানা বাদী হয়ে জামাই মোস্তাক ও ওই পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মোস্তাকের মা সৈয়দা মালেক ও বোন জাকিয়াকে গ্রেপ্তার করে।

এপিএস/২৫জুন/পিটিআই

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

গলাচিপায় ১ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

কলারোয়ায় ৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

একজন মানবিক পুলিশ অফিসার এস আই মাহাবুব

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

বেতনসহ রেশন সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না : পুলিশ কমিশনার

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

মাদকাসক্ত ৪০ পুলিশের চাকরি যাচ্ছে

আল্লামা শফী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীনঃ আইজিপি

আল্লামা শফী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীনঃ আইজিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ