সব
facebook apsnews24.com
নাদিম সিদ্দিকী'র কবিতা তুমি বাহিরে তাকাও - APSNews24.Com

নাদিম সিদ্দিকী’র কবিতা তুমি বাহিরে তাকাও

নাদিম সিদ্দিকী’র কবিতা তুমি বাহিরে তাকাও

তুমি বাহিরে তাকাও


তুমি আজ বাহিরে তাকাও
খোলা বারান্দায় আকাশের দিকে তাকাও
দেখো এবং নিবিড়ভাবে দেখো
ক্ষমতার দাম্ভিকতায় তৈরী যুদ্ধজাহাজ
অস্তিত্ব প্রমাণে উড্ডীন সমরাস্ত্র আজ কতোটা বিকল।
উঁচু উঁচু ইমারত ইন্ডাস্ট্রিজ অফিস-আদালত
পার্কের কোণায় ফুটন্ত গোলাপ ফুটে আছে জন্মের মতো একা।
প্রেমিক প্রেমিকার কলতানে মুখরিত উদ্যান যেন প্রেমহীন নিশ্চুপ।
প্রতি নিশ্বাসে জামা হচ্ছে শয়ে শয়ে লাশ গণকবর।
অদৃশ্য শত্রুর কাছে পৃথিবী আজ কুরুক্ষেত্র।

তোমার চালের গুদাম খোলা আছে দরিদ্রের নামে
দিস্তা দিস্তা পাতায় দেয়া আছে প্রণোদনা প্যাকেজ
অথচ শ্রমিকের উনুনে আগুন নেইলুট করে নিয়ে গেছে পুরনো শকুন।
যারা একদিন এভাবেই অভিশপ্ত করেছিলো পিতাকে
অবেলায় অসুখে বাড়িয়ে ছিলো মৃত্যু রোগ
আজো সেই মৃত্যুমিছিল দাঁড়িয়ে দুয়ারে।

তুমি আজ বাহিরে তাকাও
দেখো এবং নিবিড়ভাবে দেখো
একে একে থমকে যাচ্ছে পৃথিবীর চাকা, 
বস্তুত রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সর্বোপরি মানুষের পথচলা।
রক্তে আনো বৈপরীত্য, বুকে কিছুটা ক্ষুব্ধ আগুন
তপ্ত সীসার মতো গলে গলে নিঃশেষ হযে যাক হিংসা ক্রোধ শিহরণ।

এখনো হেমলক বিষ তুলে দেওয়া হয়নি মুখে
এখনো দোয়াতের কালি হেরে যায়নি রক্তচক্ষুর কাছে
তোমাকে বলতে হবে শেষ নিঃশ্বাস অবধি
মানুষের পক্ষে মানুষের জন্যেমানুষের কথা বলা আজ বড্ড প্রয়োজন।

এই নিদারুণ দুঃসময়ে তুমি বাহিরে তাকাও....

—নাদিম সিদ্দিকী, কবি ও শিক্ষা আন্দোলন কর্মী 

  • 25
    Shares

আপনার মতামত লিখুন :

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

বিকলাঙ্গ শিশু

বিকলাঙ্গ শিশু

মায়ার সংসার

মায়ার সংসার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ