সব
facebook apsnews24.com
মেক্সিকোয় শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প - APSNews24.Com

মেক্সিকোয় শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

মেক্সিকোয় শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২৯ মিনিটে মেক্সিকোর ওয়াক্সাকা অঙ্গরাজ্যের হুয়াতুলকো শহরে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।

মেক্সিকোর সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন রাষ্ট্র-পরিচালিত তেল কোম্পানি পেমেক্সের কর্মী। মাথায় শিলা পড়ে তিনি নিহত হন।

ওয়াক্সাকা পাহাড়বেষ্টিত একটি শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিলায় ছেয়ে গেছে পাহাড়ি রাস্তাগুলো। ভূমিকম্পে স্থানীয় একটি ক্লিনিক ও কয়েকটি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর বলেছেন, ভূমিকম্পে ভূমিধসে হুয়াতুলকোতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। তবে ভূমিকম্পে বন্দর, বিমানবন্দর ও তেল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি। দেশটির সিভিল ডিফেন্স প্রধানের সঙ্গে ফোনে কথোপকথনে এসব কথা বলেন প্রেসিডেন্ট অরবাডর।

সুত্র : আল-জাজিরা

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ