সব
facebook apsnews24.com
নাদিম সিদ্দিকী’র কবিতা ‘একটি হৃদ্যতা’ - APSNews24.Com

নাদিম সিদ্দিকী’র কবিতা ‘একটি হৃদ্যতা’

নাদিম সিদ্দিকী’র কবিতা ‘একটি হৃদ্যতা’

‘একটি হৃদ্যতা’ 
নাদিম সিদ্দিকী 
আজ আমাকে ঘিরে তোমার যতো অবহেলা
তোমাকে চাইতে গিয়ে বার বার ফিরে আসা
নিশ্চুপ দাঁড়িয়ে থাকাপাশের শূন্য চেয়ারটাতে বসতে না বলা
একসাথে হেঁটে যাওয়ার পরেও হাতে হাত না ধরা
তার সবকিছু একদিন দ্বিগুণ করে ফিরিয়ে দেবো তোমায়।

একদিন অভিমানী চোখে আমিও মুখ লুকাবো অন্ধকারে
যেন তোমাকে দ্যাখতে পাই নি
তোমার অস্তিত্ব আমার হৃদয় আকাশ স্পর্শ করেনি।
সেদিন বিবেকের তুমুল ঝড়ে তুমিও ভাঙ্গবে
অনুধাবন করবে হৃদয় ভাঙার আর্তনাদ কতো বেদনার
কতোটা দ্বিধা সন্ত্রাসে প্রত্যাখ্যাত হলে প্রেম
প্রহর গুনে ভালোবাসাহীন মৃত্যুর অপেক্ষায়।

তারপর, অনেক অনেক বছর পর
যখন আমার কথা মনে পরবে
তখন তুমিও হাঁটবে এই শহরের আমার ঘ্রাণ নিতে
নদীর মৌনতায় নিজেকে ডুবে বার বার আমাকে পেতে চাইবে
শ্রাবণের বৃষ্টির মতো একদিন তুমিও কাঁদবে অঝোর ধারায়
আমাকে খুঁজতে খুঁজতে হেঁটে যাবে আমার লাশের পাশে
আমি তখন তোমার দিকে ফিরেও তাকাবো না
ভালোবেসে কখনো চাইতে আসবো না
তোমাকেতোমার পৃথিবীকে।

কবি নাদিম সিদ্দিকী, শিক্ষার্থী ও কবি।
  • 45
    Shares

আপনার মতামত লিখুন :

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

বিকলাঙ্গ শিশু

বিকলাঙ্গ শিশু

মায়ার সংসার

মায়ার সংসার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ