সব
facebook apsnews24.com
তামিম ইকবাল ও আয়েশা: ৮ বছরের সফল প্রেম, ৭ বছরের বিবাহিত জীবন। - APSNews24.Com

তামিম ইকবাল ও আয়েশা: ৮ বছরের সফল প্রেম, ৭ বছরের বিবাহিত জীবন।

তামিম ইকবাল ও আয়েশা: ৮ বছরের সফল প্রেম, ৭ বছরের বিবাহিত জীবন।

দেশসেরা ওপেনার তথা জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল আর আয়েশা সিদ্দিকীর দাম্পত্য জীবনের আজ ৭ বছর পূর্তি হলো। ২০১৩ সালের ২২ জুন তারা বিয়ে করেছিলেন। তার আগে চুটিয়ে প্রেম করেছেন ৮ বছর। আয়েশাকে পাওয়ার জন্য কিশোর তামিমের কার্যকলাপ সম্পর্কে অনেকেই জানেন। তামিম সেই গল্প নিজের মুখেই বলেছেন অনেকবার।

মাত্র ১৫ বছর বয়সে তামিম ইকবাল প্রেমে পড়ে গিয়েছিলেন আয়েশা সিদ্দিকির। শুরুতে অবশ্য তামিমকে পাত্তা দিতে চাননি আয়েশা। তামিমের ভাষায়, ‘ আয়েশাকে পটানো অনেক কঠিন ছিল। আমি তাকে পছন্দ করতাম ঠিকই, তবে খানিকটা ইগোও ছিল। প্রথমে এক মেয়ে বন্ধুকে দিয়ে বলানোর পর না শুনতে হয়েছিল। এরপর চার-পাঁচ মাস তার পেছনে ঘুরে হ্যাঁ কথাটি শুনতে পেয়েছিলাম। অবশ্য আমাকে ‘হ্যাঁ’ বলা ছাড়া আয়েশার অন্য কোন কোনও উপায় ছিল না।’

৮ বছরের প্রেমের পর ২০১৩ সালের জুন মাসে চট্টগ্রমের বিখ্যাত খান পরিবারে বধূ হয়ে আসেন আয়েশা। তাদের এখন সুখী দাম্পত্য জীবন কাটছে। সংসারে এসেছে ছেলে আরহাম ইকবাল আর মেয়ে আলিশাবা ইকবাল। আজ সোমবার দাম্পত্য জীবনের সাত বছর পূরণের খবরটি ফেসবুকে শেয়ার করেছেন তামিম। সবার কাছ থেকে দোয়া চেয়েছেন তারা।

  • 19
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

ফজলুর রহমান বাবুর নতুন গান “চান্দে বসত কইরো কইণ্যা”

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী।

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদুৎ – এমপি শাহে আলম

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বসুন্ধরা কিংস কাপের শুভ উদ্বোধন

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

বিনামূল্যে করোনার টিকা দেবে সরকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ