সব
facebook apsnews24.com
করোনা: সারা বিশ্বে আক্রান্ত ৮৯ লাখ ২৭১৯৫,মৃত ৪ লাখ ৬৭৬৩৬ জন - APSNews24.Com

করোনা: সারা বিশ্বে আক্রান্ত ৮৯ লাখ ২৭১৯৫,মৃত ৪ লাখ ৬৭৬৩৬ জন

করোনা: সারা বিশ্বে আক্রান্ত  ৮৯ লাখ ২৭১৯৫,মৃত ৪ লাখ ৬৭৬৩৬ জন

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখে পৌঁছেছে।  করোনা সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সোমবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ২৭ হাজার ১৯৫ জন। 

এছাড়া সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৪ লাখ ৬৭ হাজার ৬৩৬ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস। 

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৭৯ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার জনের। তবে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যে সময়ে লকডাউন শুরু করেছিল যদি তার এক সপ্তাহ আগে লকডাউন জারি করত, তবে অন্তত ৩৬ হাজার লোকের প্রাণ বেঁচে যেত।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৮৩ হাজার এবং মৃত্যু হয়েছে ৫০ হাজার ৫৯১ জনের। 

এরপরে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। সেখানে ৫ লাখ ৮৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে দেশটিতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর সংখ্যা বিশ্বে ১৩ তম রাশিয়ায় এবং সেখানে মারা গেছেন ৮ হাজার জন।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে ৪ লাখ ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যুর সংখ্যায় ভারত অষ্টম। সেখানে ১৩ হাজার মানুষ করোনায় মারা গেছেন। 

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ