রাজশাহী ব্যুরো : রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসকসহ ২৩ জনের করোনা সনাক্ত করা হয়েছেন। রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসি আর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।
আক্রান্ত দুই চিকিৎসক হলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার আব্দুর রশিদ ও একই মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহিল কাফি। শনাক্ত হওয়া বাকি ২১ জন হলেন শাহানাজ (৩২), রাসিকের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা রাজিয়া বেগম (৪৫), সুনির্মল (৩৬), জরিনা (৪৫), রিজিয়া (৪৯), রোকসানা (২৫), আব্দুস সালেম (৩৮), আনিসুর (৫০), ইসমত আরা (২৫), আব্দুল মুমিন (৩১), আবু শাহিন (৩৮) , কামরুজ্জামান (৪২), রাধা রহমান (২৯), আশরাফুল (৪২), মামুন রানা (২৫), মনিরুজ্জামান (৩৭), আকতার কাজল (৪৩), রাসিকের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নারগিস (৪৭), রিমা (৩৭), রাসিকের ৮ নং ওয়ার্ডের আহসান মোনাম ও বাসি (৪৫)।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আজ (রবিবার) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পজেটিভ হয়। বিষয়টি তাদেরকে জানানো হয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে কর্মরত ৬ জন অফিসার নিজেদের সুস্থ রাখতে কয়েক মাস আগে থেকেই হাসপাতালে আসা বন্ধ করে দিয়েছেন।#


