সব
facebook apsnews24.com
বাংলাদেশে করোনা পরীক্ষার হালচাল দেখে চরম হতাশ ‘চীনা প্রতিনিধি দল’ - APSNews24.Com

বাংলাদেশে করোনা পরীক্ষার হালচাল দেখে চরম হতাশ ‘চীনা প্রতিনিধি দল’

বাংলাদেশে করোনা পরীক্ষার হালচাল দেখে চরম হতাশ ‘চীনা প্রতিনিধি দল’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছেন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল। করোনা শনাক্তে পরীক্ষা কম হচ্ছে বলেও তারা মনে করেন । তবে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম সত্ত্বেও তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন। রোববার (২১ জুন) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ কথা বলেন।

বিশেষজ্ঞ দলের পক্ষে কথা বলেন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং। তিনি বলেন, করোনাভাইরাসের মতো মারাত্মক সংক্রামক রোগের ব্যাপারেও এ দেশের জনগনের সচেনতন নয়। জনবহুল দেশ হলেও এখানে করোনা পরীক্ষার পরিমাণ খুবই কম। সার্বিকভাবে পরিস্থিতি দেখে বিশেষজ্ঞ দল হতাশ। দেশে রোগীর তুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী খুবই কম। তবে স্বল্পসংখ্যক এ জনবল অসাধারণ কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তারা।

করোনা পরিস্থিতি কতদিন স্থায়ী হবে এই প্রশ্নের উত্তরে ইয়ান হুয়ালং বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো চূড়ান্ত পর্যায় বা পিক টাইমে পৌঁছেনি, কবে পৌঁছাবে তা বলাও কঠিন। পরিস্থিতি মোকাবিলায় অবশ্যই পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউন করতে হবে। এই পরিস্থিতি আরও ২ থেকে ৩ বছর চলবে কি-না সেটা বলার মতো বৈজ্ঞানিক তথ্য বিশেষজ্ঞদের জানা নেই বলেও জানিয়েছেন তিনি।

আরও বলেন, গত দুই সপ্তাহ ধরে তারা ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছেন। তারা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। করোনা শনাক্তে পরীক্ষা বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। তবে করোনা শনাক্তে র‌্যাপিড ডট কিটের মাধ্যমে পরীক্ষা সমর্থন করেন না চীনা বিশেষজ্ঞরা।

এর আগে গত ৮ জুন করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতার জন্য ডা. লি ওয়েনশিউর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকায় আসে। চীনা প্রতিনিধি দলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি প্রতিরোধে কাজ করা বিশেষজ্ঞরা রয়েছেন। সফর শেষে আগামীকাল (২২ জুন) দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি। তবে যাওয়ার আগে দুই সপ্তাহের অভিজ্ঞতা এবং এ সংক্রান্ত পরামর্শ রিপোর্ট আকারে স্বাস্থ্য অধিদপ্তরে দেবেন তারা। এদিকে বিশেষজ্ঞরা চলে গেলেও করোনা মোকাবেলায় বাংলাদেশের জন্য চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে চীনা স্বাস্থ্য বিভাগ।

এপিএস/২২জুন/পিটিআই/এনএস

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ