সব
facebook apsnews24.com
বরিশালে নতুন করে করোনায় আক্রান্ত ৫১, সুস্থ-৫, ২জনের মৃত্যু - APSNews24.Com

বরিশালে নতুন করে করোনায় আক্রান্ত ৫১, সুস্থ-৫, ২জনের মৃত্যু

বরিশালে নতুন করে করোনায় আক্রান্ত ৫১, সুস্থ-৫, ২জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলায় নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২১০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এবং জেলায় করোনা আক্রান্ত ৫ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। এতে করে জেলায় মোট ২০১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আ জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে জেলায় মোট ১৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২১ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন, গৌরনদী উপজেলায় স্বাস্থ্যবিভাগের ১ জন স্টাফসহ ১৩ জন, ১ জন পুলিশ সদস্যসহ উজিরপুর উপজেলায় ৭ জন, বানারীপাড়া ও মুলাদী প্রত্যেক উপজেলায় ১ জন করে ২ জন, নগরীর বগুড়া রোড এলাকার ২ জন, আমির কুটির, চৌমাথা, গণপাড়া, বটতলা, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, বিভিন্ন ব্যাংকে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ২ জন নার্স, ১ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন শিক্ষার্থী, সদর উপজেলাধীন সোমরাজি এলাকার ১ জন।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫১ জন ও মৃত দুই ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • 71
    Shares

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ