সব
facebook apsnews24.com
শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই অক্সফোর্ড থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন - APSNews24.Com

শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই অক্সফোর্ড থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন

শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই অক্সফোর্ড থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন বলে নিজেই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ১৯ জুন নিজের অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হওয়ার খবর টুইটারে দুটি ছবিসহ পোস্ট করেছেন ২২ বছর বয়সী মালালা। সেখানে দেখা গেছে, পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়াভাবেই কেক কেটে স্নাতক হওয়ার আনন্দ উদ্‌যাপন করছেন তিনি।

পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়া ভাবেই কেক কেটে স্নাতক হওয়ার আনন্দ উদ্‌যাপন করছেন মালালা। ছবি: মালালার টুইটার পেজ থেকে নেওয়া
পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়াভাবেই কেক কেটে স্নাতক হওয়ার আনন্দ উদ্‌যাপন করছেন মালালা। ছবি: মালালার টুইটার পেজ থেকে নেওয়া
টুইটারে পোস্ট করা ছবির ক্যাপশনে মালালা লিখেছেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন হলো। এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। সামনে কী আছে, তা এখনো জানি না। এই মুহূর্তে শুধু নেটফ্লিক্স, পড়া আর ঘুম নিয়েই আছি।’

প্রতিবেদনে বলা হয়, টুইটারে মালালার এই পোস্টে লেখক ও অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী ফিলিপ পুলম্যানসহ হাজারো মানুষ অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন। যুক্তরাজ্য থেকে দুটি বিষয়ের ওপর স্নাতকোত্তর করা নাসার মহাকাশ অভিযাত্রী অ্যানে ম্যাকক্লেইন লিখছেন, ‘গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় তোমাকে অভিনন্দন, মালালা।’
পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি

  • 20
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ