সব
facebook apsnews24.com
যমুনা টিভির কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেনের উপর হামলা - APSNews24.Com

যমুনা টিভির কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেনের উপর হামলা

যমুনা টিভির কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেনের উপর হামলা

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে তিন্তা নদী ভাঙ্গণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দূষ্কৃতিকারী সোহেল, কোয়েল আক্কাস আলী, সেতু, লুৎফর , আতিকুর, চাঁদ মিয়া ও সালামসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন যমুনা টেলিভিশন, জাগো নিউজ ২৪ ডট কম এর জেলা প্রতিনিধি, দৈনিক তোলপাড় ডট কম এর জেলা সম্পাদক ও কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সদস্য সচিব নাজমুল হোসেন, ক্যামেরা পার্সন কবির হোসেন ও ভূবন কুমার হামলার শিকার হয়েছে। এসময় দূষ্কৃতিকারীরা ক্যামেরা ছিনতাই করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় রাজারহাট থানায় দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক নাজমুল হোসেনের উপর এ নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলার সাংবাদিকরা। সেই সাথে তারা দ্রুত হামলাকারীদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

এছাড়া কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরাম, বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন তীব্র নিন্দা জানান।

এপিএস/২০জুন/পিটিআই/কুড়িগ্রাম/লাভলু

—

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ