সব
facebook apsnews24.com
"পরম পূজ্য পিতা" - APSNews24.Com

“পরম পূজ্য পিতা”

“পরম পূজ্য পিতা”

অতল বারীন্দ্রে প্রতুল তরঙ্গ
মালা খেলিছে নিত্য, চপলা কুরঙ্গ
সম, অজস্র লহরী নাচে অহরহ,
তার চেয়ে অধিক পিতৃমনে স্নেহ
প্রীতি ও ভালবাসা অনুপম নির্মোহ।
পিতৃহৃদ কভু মানেনা’ক পরাজয়,
অতুল অপত্য প্রেমে রুধিয়া দাঁড়ায়,
যত আসে প্রভঞ্জন মহা প্রলয়।

প্রত্যহ নিঃস্বার্থ প্রেম নিঃশর্তে দেয়
অবিরাম,চাহেনা’ক কিছু বিনিময়,
অপত্য প্রেমে পিতৃহৃদ সদা তন্ময়।
বসুধার প্রতি কোণে কোণে খোঁজ যত
পীযূষ প্রীতিসুধা, পাবেনা কোথা এত
প্রেম ভালবাসা, পিতৃহৃদে আছে যত।

ইমরানুর রহমান।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি।

  • 61
    Shares

আপনার মতামত লিখুন :

অভাব

অভাব

মায়ের আঁচল

মায়ের আঁচল

সুখ

সুখ

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

– জি.এম.শিমুলের কবিতা ‘সকাল-সন্ধা, চাদ-তারা’

বিকলাঙ্গ শিশু

বিকলাঙ্গ শিশু

মায়ার সংসার

মায়ার সংসার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ