মিজানুর রহমান,মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মুহিত লাল্টু নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ জুন-২০২০) ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আব্দুল মুহিত লাল্টু মেহেরপুর শহরের নতুন পাড়া এলাকার মোহর আলী মুক্তার এর ছেলে। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান মুহিত গত ৪ দিন যাবৎ মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।গত শুক্রবার রাতে তার নমুনা সংগ্রহের করোনা রিপোর্ট পজিটিভ আসে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারী স্বাস্থ্যবিধি মেনে আব্দুল মুহিত লাল্টুকে দাফন করা হবে। উল্লেখ্য, এ পর্যন্ত মেহেরপুর জেলায় ১৫শ’১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩৯জন। সুস্থ ১৫ জন ও মারা গেছে ৪ জন।


