সব
facebook apsnews24.com
যুক্তরাষ্ট্রে দাসপ্রথার অবসান, ১৯ জুন সরকারী ছুটি। - APSNews24.Com

যুক্তরাষ্ট্রে দাসপ্রথার অবসান, ১৯ জুন সরকারী ছুটি।

যুক্তরাষ্ট্রে দাসপ্রথার অবসান, ১৯ জুন সরকারী ছুটি।

যুক্তরাষ্ট্রে দাসপ্রথার অবসান স্মরণে পালিত ১৯ জুন দিনটিকে নিউ ইয়র্ক সিটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার এই ঘোষণা দেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও। দিবসটিকে ‘জুনটিনথ’ বলা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বর্ণবাদের অভিযোগ নতুন করে ওঠায় এ দিবসটি নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন সংগঠন দিবসটি বড় করে পালনের উদ্যোগ নেয়। গত ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিভিন্ন রাজ্যে বর্ণবাদ বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে।

১৮৬৫ সালের এই দিনে সর্বশেষ টেক্সাস রাজ্যে দাসপ্রথার বিলুপ্তি ঘটে। ঘটনাটি ঘটে ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বরে প্রেসিডেন্ট লিংকন ঘোষিত মুক্তি সনদের প্রায় তিন বছর পর। বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে দিনটিকে সরকারি ছুটি হিসাবে পালন করে এবং এটিকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করার দাবিও করা হয়।

ইতিহাসে দেখা যায়, এ দিনটিতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ক্রিতদাস মুক্তি পান। এরপর থেকে দিবসটিতে আনন্দ-উল্লাস করা হতো। ১৯৮০ সালে টেক্সাস রাজ্যে প্রথম ‘জুনটিনথ’কে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।

বর্তমানে যুক্তরাজ্যের সব রাজ্যে এ দিবসটিতে ছুটি না থাকলেও কোনো না কোনোভাবে দিনটিকে স্মরণ করে। তবে সম্প্রতি বর্ণবাদবিরোধী বিভিন্ন আন্দোলন নতুন করে শুরু হওয়ায় এ দিবসটি নিয়ে আলোচনা বেড়েছে।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

আজ বিশ্ব এইডস দিবস।

আজ বিশ্ব এইডস দিবস।

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

করোনার চেয়ে জাপানে এক মাসে আত্মহত্যায় বেশি মৃত্যু!

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ট্রাম্পের আপিল ফিরিয়ে দিল পেনসিলভানিয়ার আদালত

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আর নেই

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা যত দিন থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ