সব
facebook apsnews24.com
চুরির অপবাদে উজিরপুরে এক শিশুকে মধ্যযুগীয় নির্যাতন - APSNews24.Com

চুরির অপবাদে উজিরপুরে এক শিশুকে মধ্যযুগীয় নির্যাতন

চুরির অপবাদে উজিরপুরে এক শিশুকে মধ্যযুগীয় নির্যাতন

তালহা জাহিদ: বরিশালের উজিরপুরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক শিশু কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকরেছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত শিশু উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে অসহায় পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি অব্যাহত।প্রভাবশালীদের ভয়ে মামলা করতে সাহস পাচ্ছে না আহত শিশুর পরিবার। আহত শিশুর পরিবার সূত্রে জানা যায় শিশুর বাবা ইউসুফ মৃধা গরীব অসহায় হওয়ায় উপজেলার বামরাইল ইউনিয়নে কাজিরা গ্রামে নানা শাহালম তালুকদারের বাড়ীতে থেকে মাহিন (১০) নামের শিশুটি লেখা পড়া করে থাকে।
১২ জুন একই গ্রামের প্রবাসী জাকির হাওলাদারের স্ত্রীর নাসিমা বেগমের মোবাইল চুরি হয়। সে ঘটনায় শিশু মাহিনের উপর চুরির অপবাদ দিয়ে ১৪ জুন রাতে প্রবাসীর বাড়ীতে শালিশি বৈঠকের আয়োজন করে। এলাকার মোড়লরা চাঁদাবাজী করার উদ্দেশ্যে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করে। শিশুর পরিবার উক্ত জরিমানার টাকা দিয়ে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রীর পক্ষ নিয়ে একই এলাকার নেছার উদ্দিন হাওলাদার ছেলে ইউনুস তালুকদার, শোলক ইউনিয়নের দত্তসর গ্রামের আবুল বাশার (বাদশা) মিলে ওই শিশুকে বেদম ভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে।
এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম জানান মোবাইল চুরি করেছে মহিন তবে দুই দিন পরেই আমার মোবাইল ফেরৎ পেয়েছি। চুরি করার অপরাধে স্থানীয়রা শালিশ বৈঠকের আয়োজন করেছে। অভিযুক্ত ইউনুছ তালুকদার জানান চুরি করায় মাহিনকে কয়েকটি লাথি ও থাপ্পর দিয়েছি। আবুল বশার বাদশার কাছে হামলার ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমার ছেলে জিহাদ মোবাইল চুরির ঘটনায় জড়িত আছে বলে মিথ্যা অপপ্রচার চালিয়েছে বলে আমি মাহিনকে মেরেছি।
আহত শিশুর নানা শাহালম তালুকদার জানান আমরা গরীব অসহায় হওয়ায মোবাইল চুরির অপবাদ দিয়ে এলাকার কতিপয় শালিশরা সড়ে ৮ হাজার টাকা চাঁদা দাবী করে তা না দেয়ার আমার নাতি মাহিনকে হত্যা করার উদ্দেশ্যে দুই হাত বেঁধে বাঁশেরলাঠি ও জ্বালানি কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। আরো জানান মামলা করবো কিভাবে।আমাদের তো টাকা পয়সা নেই, এমনকি চিকিৎসার টাকা পর্যন্ত চড়া সুদে এনেছি। ঘটনার ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, বলেন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে দেখবো।

  • 125
    Shares

আপনার মতামত লিখুন :

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

সুন্দরগঞ্জ রামজীবনে হাবিজার ব্যাপারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

নরসিংদীতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় গ্রাম পুলিশ আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন আবুল হাসানাত আব্দুল্লাহ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ